ভারতীয় নীতিবিদ্যা
| | | | | |

ভারতীয় নীতিবিদ্যা MCQ, SAQ ও বড় প্রশ্নোত্তর 2026 | Indian Ethics Complete Suggestion

ভারতীয় নীতিবিদ্যা

স্বাগতম ISP Gurukul-এর শিক্ষামূলক পেজে। এই পেজে ভারতীয় নীতিবিদ্যা (Indian Ethics)-এর গুরুত্বপূর্ণ অধ্যায়, MCQ প্রশ্নোত্তর, SAQ বা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং বড় প্রশ্নের বিস্তারিত উত্তর একসঙ্গে সহজ বাংলা ভাষায় উপস্থাপন করা হয়েছে। দর্শন (Philosophy) বিষয়ের শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি আরও সহজ, সুন্দর ও সুসংগঠিত করার উদ্দেশ্যে এই সম্পূর্ণ সাজেশন তৈরি করা হয়েছে।

ভারতীয় নীতিবিদ্যা ভারতীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা। মানুষের নৈতিক জীবন, কর্তব্য, আদর্শ আচরণ, ভালো-মন্দের বিচার, আত্মসংযম, কর্ম, ধর্ম, মুক্তি এবং আদর্শ জীবনযাপনের বিভিন্ন দিক ভারতীয় নীতিবিদ্যার আলোচ্য বিষয়। প্রাচীন ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় ও ধর্মীয়-দার্শনিক ঐতিহ্যে নৈতিকতার যে ব্যাখ্যা পাওয়া যায়, তা আমাদের নৈতিক জীবন ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করে।

এই পেজে ভারতীয় নীতিবিদ্যার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা এখান থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পড়তে পারবে, MCQ অনুশীলন করতে পারবে এবং পরীক্ষার উপযোগী বড় প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারবে।

Table of Contents

📚 ভারতীয় নীতিবিদ্যার গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ

১. পুরুষার্থ (Purushartha)

ভারতীয় নীতিবিদ্যায় পুরুষার্থ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবনের চারটি প্রধান লক্ষ্য হলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই অধ্যায়ে পুরুষার্থের সংজ্ঞা, চারটি পুরুষার্থের অর্থ ও তাৎপর্য, ধর্ম ও অর্থের সম্পর্ক, কাম ও মোক্ষের ধারণা এবং আদর্শ মানবজীবনে পুরুষার্থের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে।

এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ MCQ, SAQ এবং বড় প্রশ্নের উত্তর প্রস্তুত করা যাবে।

২. যোগ নীতিতত্ত্ব (Yoga Ethics)

যোগদর্শনের নীতিতত্ত্বে নৈতিক শুদ্ধি, আত্মসংযম, ইন্দ্রিয়নিয়ন্ত্রণ ও চিত্তবৃত্তির নিরোধ বিশেষ গুরুত্ব পায়। পতঞ্জলির যোগদর্শনে অষ্টাঙ্গ যোগের আটটি অঙ্গ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি।

এই অধ্যায়ে যম ও নিয়মের পাঁচটি করে উপাদান, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, শৌচ, সন্তোষ, তপঃ, স্বাধ্যায় ও ঈশ্বরপ্রণিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাওয়া যাবে।

৩. জৈন নীতিতত্ত্ব (Jain Ethics)

জৈন নীতিতত্ত্বে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহের মতো নৈতিক আদর্শের বিশেষ গুরুত্ব রয়েছে। জৈন দর্শনের ত্রিরত্ন—সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চরিত্র—মোক্ষলাভের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই অধ্যায়ে জৈন নীতিতত্ত্বের মূলনীতি, পাঁচটি মহাব্রত, ত্রিরত্ন, অনেকান্তবাদ, স্যাদ্বাদ, কর্মবন্ধন এবং মোক্ষ সম্পর্কে পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ MCQ, SAQ ও বড় প্রশ্নোত্তর প্রস্তুত করা হয়েছে।

৪. বৌদ্ধ নীতিতত্ত্ব (Buddhist Ethics)

বৌদ্ধ নীতিতত্ত্বে চারটি আর্যসত্য, অষ্টাঙ্গিক মার্গ, পঞ্চশীল, মধ্যম প্রতিপদ, করুণা, মৈত্রী, অনিত্য ও অনাত্মবাদের মতো বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

এই অংশে গৌতম বুদ্ধের নৈতিক শিক্ষা, দুঃখের কারণ, দুঃখনিরোধের উপায়, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্, সম্যক কর্মান্ত এবং নির্বাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে।

৫. ভগবৎগীতার নীতিতত্ত্ব (Ethics of the Bhagavad Gita)

ভগবৎগীতার নীতিতত্ত্বে কর্ম, কর্তব্য, নিষ্কাম কর্ম, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, স্বধর্ম, আত্মসংযম এবং স্থিতপ্রজ্ঞের ধারণা বিশেষ গুরুত্ব পায়।

এই অধ্যায়ে শ্রীকৃষ্ণের উপদেশ, কর্মফলের প্রতি অনাসক্তি, সমত্ববুদ্ধি, আত্মার অবিনশ্বরতা, সত্ত্ব-রজঃ-তমঃ ত্রিগুণ এবং আদর্শ কর্মীর বৈশিষ্ট্য নিয়ে গুরুত্বপূর্ণ MCQ, SAQ ও বড় প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

৬. বিধি ও নিষেধ (Vidhi and Nishedha)

ভারতীয় নীতিবিদ্যায় বিধি ও নিষেধের ধারণা কর্তব্য ও অকর্তব্যের সঙ্গে সম্পর্কিত। বিধি কোনো কাজ করার নির্দেশ দেয়, আর নিষেধ কোনো কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়। বিশেষত পূর্বমীমাংসা দর্শনে বৈদিক বিধি, নিষেধ এবং ধর্ম নির্ধারণের বিষয়টি গুরুত্বপূর্ণ।

এই অধ্যায়ে বিধির সংজ্ঞা, নিষেধের সংজ্ঞা, বিধি ও নিষেধের পার্থক্য, নৈতিক কর্তব্য এবং মীমাংসা দর্শনে বিধি-নিষেধের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পড়তে পারবে।

📝 এই পেজে কী কী প্রশ্নোত্তর পাওয়া যাবে?

শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্নের প্রস্তুতি সহজ করার জন্য ভারতীয় নীতিবিদ্যার বিষয়গুলি তিনটি প্রধান ভাগে সাজানো হয়েছে।

১. MCQ প্রশ্নোত্তর (Multiple Choice Questions)

  • প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুবিকল্পভিত্তিক প্রশ্ন।
  • প্রতিটি প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর।
  • প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর চিহ্নিত করা।
  • গুরুত্বপূর্ণ সংজ্ঞা, পরিভাষা ও দার্শনিক ধারণাভিত্তিক প্রশ্ন।
  • দ্রুত পুনরাবৃত্তি ও স্ব-মূল্যায়নের জন্য সহায়ক অনুশীলন।

২. SAQ বা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Short Answer Questions)

  • এক বা দুই বাক্যে উত্তর দেওয়ার উপযোগী প্রশ্ন।
  • গুরুত্বপূর্ণ দার্শনিক পরিভাষার সংজ্ঞা।
  • বিভিন্ন মতবাদ ও নীতির সংক্ষিপ্ত ব্যাখ্যা।
  • দুটি ধারণার মধ্যে পার্থক্য নির্ণয়।
  • পরীক্ষার উপযোগী সহজ ও স্পষ্ট উত্তর।

৩. বড় প্রশ্ন ও বিস্তারিত উত্তর (Long Questions and Answers)

  • গুরুত্বপূর্ণ দার্শনিক মতবাদের বিস্তারিত আলোচনা।
  • ভারতীয় নীতিবিদ্যার বিভিন্ন তত্ত্বের ব্যাখ্যা।
  • নৈতিক আদর্শ, কর্তব্য ও মানবজীবনের লক্ষ্য সম্পর্কে বিশ্লেষণ।
  • তুলনামূলক আলোচনা ও পার্থক্য নির্ণয়।
  • পরীক্ষার প্রস্তুতির জন্য ভূমিকা, মূল আলোচনা ও উপসংহারসহ উত্তর লেখার উপযোগী বিষয়বস্তু।

🎯 ভারতীয় নীতিবিদ্যা পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবে?

পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য প্রথমে প্রতিটি অধ্যায়ের মূল ধারণাগুলি বুঝে নাও। তারপর গুরুত্বপূর্ণ সংজ্ঞা, দার্শনিকের নাম, মতবাদ এবং মূল পরিভাষাগুলি পড়বে। MCQ অনুশীলনের মাধ্যমে তথ্য মনে রাখার চেষ্টা করবে এবং SAQ-এর উত্তর নিজের ভাষায় লেখার অভ্যাস করবে। বড় প্রশ্নের ক্ষেত্রে উত্তরকে ভূমিকা, মূল আলোচনা ও উপসংহারে ভাগ করে প্রস্তুত করলে বিষয়টি মনে রাখা সহজ হতে পারে।

বিশেষভাবে মনে রাখবে, শুধু সাজেশন পড়লেই পরীক্ষায় ভালো ফল নিশ্চিত হয় না। নিয়মিত অনুশীলন, পাঠ্যবই পড়া, পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র দেখা এবং নিজের উত্তর লিখে যাচাই করা সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমার বিশ্ববিদ্যালয় বা বোর্ডের নির্দিষ্ট সিলেবাসের সঙ্গে প্রশ্নোত্তর মিলিয়ে পড়বে।

🌟 ISP Gurukul-এর শিক্ষামূলক উদ্যোগ

ISP Gurukul-এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের কাছে শিক্ষামূলক নোট, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, অধ্যায়ভিত্তিক সাজেশন এবং পরীক্ষার প্রস্তুতির সহায়ক বিষয়বস্তু সহজভাবে পৌঁছে দেওয়া।

দর্শন ছাড়াও বাংলা, সংস্কৃত, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের শিক্ষামূলক কনটেন্ট ও পরীক্ষার প্রস্তুতির উপকরণ পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো।

🌐 ওয়েবসাইট: https://www.ispgurukul.com/

📌 পেজটি বুকমার্ক করে রাখো, যাতে পরীক্ষার আগে সহজেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি আবার পড়তে পারো।

📢 তোমার সহপাঠী ও বন্ধুদের সঙ্গে এই শিক্ষামূলক পেজটি শেয়ার করো, যাতে তারাও ভারতীয় নীতিবিদ্যার প্রস্তুতিতে উপকৃত হতে পারে।

🔍 Indian Ethics 2026 – Important Search Topics

Indian Ethics Bengali Notes, Indian Ethics MCQ Questions and Answers, Indian Ethics SAQ, Indian Ethics Long Questions, ভারতীয় নীতিবিদ্যা বাংলা নোট, ভারতীয় নীতিবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, পুরুষার্থ MCQ, যোগ নীতিতত্ত্ব প্রশ্নোত্তর, জৈন নীতিতত্ত্ব MCQ, বৌদ্ধ নীতিতত্ত্ব SAQ, ভগবৎগীতার নীতিতত্ত্ব, বিধি ও নিষেধ, ভারতীয় দর্শন সাজেশন 2026, Philosophy Bengali Notes, Philosophy Suggestion 2026, Indian Philosophy Question Answer, Ethics in Indian Philosophy.

মনে রাখবে: এই পেজটি ভারতীয় নীতিবিদ্যার গুরুত্বপূর্ণ বিষয়গুলি এক জায়গায় পড়া, অনুশীলন করা এবং পুনরাবৃত্তি করার জন্য তৈরি। নিজের পাঠ্যক্রম অনুযায়ী বিষয়গুলি যাচাই করে প্রস্তুতি নাও এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও।

ISP Gurukul — সহজ ভাষায় শিক্ষা, সঠিক প্রস্তুতিতে এগিয়ে চলা।

উত্তর:- ‘পুরুষার্থ’ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা দুটি শব্দ পাই, যথা— ‘পুরুষ’ এবং ‘অর্থ’। এখানে ‘পুরুষ’ শব্দের অর্থ হলো ‘সচেতন মানুষ’ এবং ‘অর্থ’ বলতে ‘কাম্য’ বস্তু বা ‘প্রয়োজন’ কে বোঝায়। কাজেই ‘পুরুষার্থ’ কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হলো— মানুষ সচেতন ভাবে যা কাম্য করে বা প্রয়োজন সাধক বস্তু রুপে গ্রহণ করে তাই হলো পুরুষার্থ। এক কথায় আত্মার কাম্য বস্তুই হলো পুরুষার্থ। 

 ◻️ভারতীয় নীতিবিদ্যায় মোট চারটি পুরুষার্থের উল্লেখ আছে, যথা— ‘ধর্ম’, ‘অর্থ’, ‘কাম’, এবং ‘মোক্ষ’ বা ‘মুক্তি’। এই চারটি পুরুষার্থকে একত্রে চতুর্বর্গ বলা হয়। এই চার প্রকার পুরুষার্থের পরিচয় দেওয়া হল—  

✴️ধর্ম :— ‘ধৃ’ ধাতুর সঙ্গে ‘মন্’ প্রত্যয় যোগ করে ‘ধর্ম’ শব্দটির উৎপত্তি হয়েছে, (‘ধৃ’ + ‘মন্’ = ধর্ম) যা ধারণ করে তাই ধর্ম। ভারতীয় নীতিবিদ্যায় ‘ধর্ম’ শব্দটিকে লৌকিক অর্থে গ্রহণ করা হয়নি, কেননা, লৌকিক অর্থে ধর্ম বলতে বোঝায় ঈশ্বরের আরাধনা, কিন্তু, ধর্মশাস্ত্র ও নীতিশাস্ত্রে ‘ধর্ম’ শব্দটির অর্থ হল শাস্ত্র সম্মত সামাজিক আচরণবিধি যা প্রত্যেক মানুষের তার বর্ণ ও আশ্রম অনুসারে অনুসরণীয়। সমাজে বসবাস করে নিজের এবং অপরের কল্যাণের জন্য মানুষকে যে সব আচরণবিধি অনুসরণ করতে হয় তাই হল ধর্ম। এককথায় সৎ কর্মই হল ধর্ম। পদ্মপুরাণ, অগ্নিপুরাণ, এবং ব্রহ্মপুরাণে দশ প্রকার ধর্ম (নৈতিক কর্ম) কর্মের উল্লেখ আছে, যথা— ১. অহিংসা, ২. ক্ষমা, ৩. সুখ-দুখ, ৪. দয়া, ৫. শৌচ, ৬. দান, ৭. সত্য, ৮. তপস, ৯. আস্তেয়, ১০. জ্ঞান।  

✴️অর্থ :- ধর্ম আচরণের জন্য অর্থের প্রয়োজন হয়। বেদ বিহিত ধর্ম অনুষ্ঠানের জন্য অর্থ প্রয়োজনীয়। শাস্ত্র সম্মত আশ্রমে ধর্ম পালনের জন্য অর্থ প্রয়োজন। ধর্ম শাস্ত্রে যে চারটি আশ্রমের উল্লেখ আছে, তাহল – ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, ও সন্ন্যাস। ওদের মধ্যে গার্হস্থ্য মূল। সংসার ধর্ম পালনের জন্য গৃহীর অর্থের প্রয়োজন হয়। কর্তব্য সাধনের জন্য অর্থকে কামনা করতে হয়। অর্থ তাই মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

✴️ কাম :- ‘কাম’ হল সুখ সম্ভক মূলত জৈন সুখ সম্ভব। ভারতীয় চিন্তায় ‘কাম’ নিন্দনীয় নয়, বরং সংযত ও সীমিত কাম মনুষ্যত্ব বিকাশের জন্য সমর্থনীয়। মানুষের মধ্যে আছে নিম্নতর পশু সত্তা এবং উচ্চতরে আছে দেব সত্তা। মানুষ একাধারে নরদেবতা, নরনারায়ণ। মানুষের মনুষ্যত্ব বিকাশে এই দুটি সত্তারই লালন ও পরিচর্যা প্রয়োজন। জীবনমুখী ভারতীয় ধর্ম ও নীতিদর্শনে তাই বলা হয়েছে, ভোগের মাধ্যমেই ত্যাগ সম্ভব, অসংযত ইন্দ্রিয়সুখ সম্ভব না হলে দৈহিক সুখের প্রতি বৈরাগ্যের সঞ্চার হতে পারে না। মানুষের নিম্নতর পশুসত্তা স্বভাব বশে দৈহিক সুখ কামনা করে। পশুসত্তার কাম তৃষ্ণা তৃপ্ত না হলে মানুষের সমগ্র সত্তার বিকাশ সাধন হতে পারে না। তবে কামকে হতে হবে সংযত ও শাস্ত্র সম্মত। কাজেই অসংযত ও অমিথ্যাচার কাম পুরুষার্থ নয়। নীতিসম্মত ও শাস্ত্রবিহিত কামই পুরুষার্থ।  

✴️ মোক্ষ বা মুক্তি :— 

 ভারতীয় নীতি তত্ত্বে যে চারটি পুরুষার্থের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হল- মোক্ষ বা মুক্তি। ভারতীয় বিভিন্ন সম্প্রদায় মোক্ষের বিভিন্ন পথের নির্দেশ দিয়েছেন, এইগুলিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে, যথা- জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং রাজযোগ। মোক্ষের স্বরূপ হিসাবে ভারতীয় দর্শনে দুটি পর্যায় স্বীকার করা হয়েছে, যথা- জীবন্মুক্তি ও বিদেহমুক্তি। মোক্ষ মানে জীবন যন্ত্রনা থেকে মুক্তি, মোক্ষ মানে অবিদ্যা থেকে মুক্তি, মোক্ষ মানে আত্মার বন্ধন থেকে মুক্তি। মোক্ষকে ভারতীয় নীতি তত্ত্বে কৈবল্য, অপবর্গ, নিবর্গ, এবং নিঃশ্রেয় ইত্যাদি নামে চিহ্নিত করা হয়। ভারতীয় দার্শনিকগণ (চার্বাকগণ ছাড়া) মনে করেন মোক্ষ লাভই জীবনের একমাত্র কাম্য বস্তু।  

✳️ মূল্যায়ন :— 

 তবে মনে রাখতে হবে ভারতীয় নীতি তত্ত্বে পুরুষার্থ স্বপ্নের পক্ষীরাজ বা স্বপ্নের সুন্দরী মৎস কন্যা নয়, অদৃশ্যের সুন্দর ফুল দিয়ে গড়া কোনো মালা নয়, বাস্তবের উঠানে পরিশ্রমীক এক পথিক, সঠিক কষ্ঠার্জিত পথে হাঁটলে তবেই পুরুষার্থের আঙিনায় পৌঁছানো সম্ভব।

উত্তর:- বৈদিক ধ্যান ধারনার মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ ধারনা হল ঋণের ধারনা। ‘ঋণ’ বলতে বোঝায় অপরের কাছ থেকে কোনো কিছু গ্রহন। আমাদের সমাজে জীবের প্রতি মানুষের কর্তব্য কী তা ভারতীয় দর্শনে আলোচিত হয়। ভারতীয় দর্শনে দেব-দেবী, পিতা-মাতা-কাকাদি, জীব-জন্তু, অতিথি সকলের প্রতি মানুষের কিছু কর্তব্যের কথা বলা হয়েছে। এই কর্তব্যকে ভারতীয় শাস্ত্রে ‘ঋণ’ বলা হয়। এই ঋণ হল পাঁচ প্রকার, যথা- ‘ঋষি ঋণ’, ‘পিতৃ ঋণ’, ‘দেব ঋণ’, ‘নৃ ঋণ’ এবং ‘ভূ ঋণ’। এই পাঁচ প্রকার ঋণ সম্বন্ধে আলোচনা করা হল —  

✴️ ঋষি ঋণ :- বেদ অধ্যয়ন ও অধ্যাপনার মধ্য দিয়ে মানুষ যে ঋণ পরিশোধ করে তাকে ঋষি ঋণ বলে। ঋষি ঋণ বলতে বোঝায় ঋষিদের প্রতি ঋণ। বৈদিক সমাজে ঋষিগণ ছিলেন আলোক-প্রাপ্ত জ্ঞানীগুনি ও পন্ডিত ব্যক্তি। ঋষি হল সত্য দ্রষ্টা। কঠোর কৃচ্ছ সাধনের মাধ্যমে ঋষি গন যে সত্যকে উপলব্ধি করেছেন সেই সত্যের আলোকে আমরা জগৎ ও জীবনের অর্থকে বুঝতে পারি। ঋষিদের কাছ থেকে যে সত্যের সন্ধান আমরা পাই সেই জন্য ঋষিদের প্রতি আমরা ঋণী।  

✴️ পিতৃ ঋণ :- গৃহস্থ জীবনে সন্তান-সন্ততি উৎপাদনের দ্বারা বংশধারাকে অব্যাহত রাখার মধ্য দিয়ে মানুষ যে ঋণ পরিশোধ করে তাকে পিতৃঋণ বলে। পিতৃ ঋণ হল পূর্ব পুরুষদের প্রতি ঋণ।  

✴️ দেব ঋণ :- দেব ঋণ বলতে বোঝায় দেবতাদের প্রতি ঋণ। প্রত্যেক মানুষই প্রকৃতির উপর নির্ভরশীল, সূর্য, বায়ু, অগ্নি, বৃষ্টি প্রভৃতি আমাদের বাঁচিয়ে রাখে। অর্থাৎ প্রকৃতি নানা দেব দেবতা দ্বারা প্রতিষ্ঠিত। সেই সব দেবতাদের উদ্দেশ্যে যাগ-যজ্ঞের মাধ্যমে যে ঋণ পরিশোধ করা হয় তা হল দেব ঋণ।  

✴️ ভূ-ঋণ :— ভূ-ঋণ বলতে বোঝায় আমাদের পৃথিবীতে অবস্থিত উদ্ভিদ ও প্রাণীদের প্রতি ঋণ। উদ্ভিদ ও প্রাণীর সেবা কিংবা তাদের সংরক্ষণের মাধ্যমে মানুষ যে ঋণ পরিশোধ করে থাকে তাকে বলে ভূত-ঋণ বা ভূ-ঋণ। 

✴️ নৃ-ঋণ :— নৃ-ঋণ বলতে বোঝায় সমাজে অবস্থিত মানুষদের প্রতি ঋণ, অর্থাৎ যাদের নিজস্ব বাসস্থান নেই তাদের বাসস্থান দান করা, ক্ষুদার্থ কে অন্ন দান করা, বস্ত্রহীনদের বস্ত্র দান করা প্রভৃতির মধ্য দিয়ে যে ঋণ পরিশোধ করা হয় তাকে নৃ-ঋণ বলে।

উত্তর:- বৈদিক সাহিত্যে ঋতের ধারণার মধ্য দিয়ে জীবজগতের সর্বোৎকৃষ্ট দৃষ্টি-ভঙ্গির পরিচয় পাওয়া যায়। ঋত হল এক প্রকার সার্বিক সমন্বয়ের নীতি। অন্যভাবে বলা যায় আশা-আকাঙ্ক্ষা ও আচরণের একটি নৈতিক বিধি বা নৈতিক মানদণ্ড হল ঋত। ঋত অনুযায়ী যে কাজ করা হয় তা ন্যায় বা যথাচিত, এবং এর বিপরীত কাজ হল অন্যায়। ঋত সত্য ও ধর্মকে ঋগ্বেদের বিভিন্ন স্থানে এক করে দেখা হয়েছে। নৈতিক দিক থেকে ঋত হল এক অলঙ্ঘনীয় নিয়মনীতি। 

    ◻️বেদের ঋত শব্দের তাৎপর্যকে প্রধানত চারটি দিক থেকে আলোচনা করা হয়েছে, সেগুলি হল- আধি ভৌতিক, আধি দৈবিক, আধি যাঞ্জিক এবং আধ্যাত্মিক।  
  

✴️ আধি ভৌতিক :- আধি ভৌতিক দিক থেকে ঋত হল একটি সার্বিক বিশ্বতাত্ত্বিক নিয়ম, এই নিয়ম একাধারে দেবতা, মানুষ, প্রকৃতি, জীব ও জগতের সাধারন নিয়ম, এই নিয়ম একই সাথে জড় এবং জগতের স্থিতি ও ধ্বংসের নিয়ম। 

✴️ আধি দৈবিক :- আধি দৈবিক দিক থেকে বলা যায় দেবতাদের সর্ব প্রকার শক্তির উৎস হল ঋত। 

✴️ আধি যাঞ্জিক :- আধি যাঞ্জিক দিক থেকে ঋত হল যজ্ঞের ধারক ও নিয়ামত এবং সর্ব শেষ। 

✴️ আধ্যাত্মিক :- আধ্যাত্মিক দিক থেকে ঋত হল আশা-আকাঙ্ক্ষা ও আচরণের একটি কঠোর নৈতিক বিধি। 

       উক্ত আলোচনা থেকে বলা যায় যে বৈদিক ধ্যান ধারণায় ঋত হল বিশ্বের মূল সূত্র, সমগ্র বিশ্ব ব্রহ্মান্ডে এই একটি ঐক্যবিধি, জীব জগৎ, প্রকৃতি ও সমাজের সবক্ষেত্রে সমস্ত ঘটনা প্রবাহই ঋতের ধারনা থেকে প্রতিফলিত হয়। 
  

উত্তর:- যেসমস্ত কর্ম পুরুষার্থ লাভের অনুকুল তা অনুষ্ঠানের বিধান যে ‘বেদ’ বাক্যে দেওয়া হয় তাই হল বিধি। কিন্তু যেসমস্ত কর্ম পুরুষার্থ লাভের প্রতিকুল অর্থাৎ পুরুষার্থ লাভের কর্মের ফলকে ক্ষতি করে সেই সমস্ত কর্ম না করার জন্য যে ‘বেদ’ বাক্য দেওয়া হয় তা হল নিষেধ। এই বিধি ও নিষেধের তুলনামূলক আলোচনা করা হল—  

✴️ বিধি :- ‘বেদের’ ব্রাহ্মণ ভাগের চার প্রকার শ্রুতির মধ্যে অজ্ঞাত বিষয়ের জ্ঞাপক শ্রুতিকে বলা হয় বিধি। যেমন – ‘অগ্নিহোত্রং জুহুয়াৎ স্বর্গকাম’। এই ‘বেদ’ বাক্য থেকে জানা যায় যিনি স্বর্গ পেতে চান তিনি অগ্নিহোত্র নামক ঞ্জাগ অনুষ্ঠান করবেন, কাজেই এই ‘বেদ’ বাক্য হল বিধি বাক্য। বিধি বাক্য প্রধানত চার প্রকার যথা – (১) উৎপত্তি বিধি বা অপূর্ব-বিধি, (২) বিনিয়োগ বিধি, (৩) প্রয়োগ বিধি, এবং (৪) অধিকার বিধি। এই চার প্রকার বিধি আলোচনা করা হল —  

1️⃣উৎপত্তি বিধি বা অপূর্ব-বিধি:- 
         যেসমস্ত বিষয় অন্য কোনো প্রমাণের সাহায্যে জানা যায় না, সেগুলি যে বেদ বাক্য দ্বারা প্রতিপাদিত হয় সেগুলি হল উৎপত্তি বা অপূর্ব বিধি । যেমন – ‘অগ্নিহোত্রং জুহোতি’ হল একটি অপূর্ব-বিধি।   
 
2️⃣বিনিয়োগ বিধি:- 
          অঙ্গ ও অঙ্গির বিচার সম্পর্কে নির্দেশ যে বেদ বাক্য থেকে পাওয়া যায় তা হল বিনিয়োগ বিধি।  যেমন – ‘দধ্নেন্দ্রিয় কামস্য জুহুয়াৎ’ – এটি হল একটি বিনিয়োগ বিধি।   
 
3️⃣প্রয়োগ বিধি:-  
       অঙ্গের সঙ্গে প্রধান কর্মের অনুষ্ঠানে কোনো কর্মের অব্যবহিত পরে কোনো কর্ম করা হবে এবিষয়ে বিধান যে ‘বেদ’ বাক্যে দেওয়া হয় তা হল প্রয়োগ বিধি, যেমন – ‘দধ্মা  জুহোতি’ হল প্রয়োগ বিধি।   
 
  4️⃣ অধিকার বিধি:—  
         যে বেদ বাক্যে কে কর্ম-ফল ভোগ করবে সে বিষয়ে নির্দেশ থাকে তা হল অধিকার বিধি।  যেমন- ‘যজেত স্বর্গকাম’ এটি হল অধিকার বিধি।  
 
      উপরিউক্ত এই চার প্রকার বিধি ছাড়াও আরও দুই প্রকার বিধির উল্লেখ আছে, যথা- নিয়ম বিধি ও পরিসংখ্যা বিধি।   
  

✴️ নিষেধ :— 

 ধর্ম-লাভের জন্য কিছু কিছু কর্ম করা থেকে বিরত থাকা প্রয়োজন। যেসমস্ত কর্ম সম্পাদন অনিষ্টের কারণ সেগুলি থেকে মানুষকে নিঃবৃত্ত করে যে ‘বেদ’ বাক্য তা হল নিষেধ। মানুষ সবসময় সুখ কামনা করে, কিন্তু কোন কর্ম দুঃখ দিবে শুনলে তা সম্পাদন থেকে বিরত থাকে, নিষেধ বাক্যে এই সমস্ত কর্ম না করার বিধান দেওয়া হয় বলে এইগুলির পরোক্ষভাবে পুরুষার্থের অনুকূল হয়, যেমন— ‘ ন কলভজং ভক্ষয়েৎ ‘ হল একটি নিষেধ বাক্য। নিষেধ বাক্য চার প্রকার, যথা- 1️⃣ যে বিষয়ে বিকল্প নেই— কিন্তু শাস্ত্রীয় নিষেধ আছে তা লঙ্ঘন করলে পাপ হবে। 

 2️⃣ রাগাদি কর্মে ক্ষতি হয়, এরূপ কর্ম বিষয়ে নিষেধ থাকলে এবং পুরুষ তা লঙ্ঘন করলে রাগাদি ফল ক্ষুণ্ন হয় কিন্তু পাপ হয় না। 
 
  3️⃣ অনুরাগ বসত যে কর্ম স্বাভাবিক সে বিষয়ে শাস্ত্রীয় নিষেধ থাকলে এবং পুরুষ তা লঙ্ঘন করলে পাপ হয়। 
 
  4️⃣ রাগ প্রাপ্ত বিষয়ে একনিষ্ঠ থাকলে এবং তা লঙ্ঘন করলে পাপ হয় না।   
 
    উপরিউক্ত আলোচনা থেকে বিধি ও নিষেধের মধ্যে যে বিশেষ বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায় তা আলোচনা করা হল—   
 
       *বিধি ও নিষেধের পার্থক্য :-*  
  

১. প্রথমতঃ— বিধি নির্দেশিত কর্মের অনুষ্ঠানের ফল সুখরূপ স্বর্গাদ্মি; আর; নিষেধ বাক্যের কর্ম অনুষ্ঠানের ফল দুঃখরূপ নরকাদি । 

২. দ্বিতীয়তঃ— বিধিবাক্য শুনলে কর্তব্যতা বুদ্ধি জাগে, আর; নিষেধ বাক্য শুনলে অকর্তব্যতা বুদ্ধি জাগে। 

৩. তৃতীয়তঃ— বিধিবাক্যের প্রমেয় কর্মে-প্রবৃত্তি, কিন্তু, নিষেধ বাক্যের প্রমেয় কর্মে-নিবৃত্তি। 

৪. চতুর্থতঃ— স্বর্গাদির অভিলাসী ব্যক্তি বিধিবাক্যের অধিকারী, আর; আসক্তি বশত-নিষিদ্ধ কর্মে-প্রবৃত্ত ব্যক্তি নিষেধ বাক্যের অধিকারী। 

৫. পঞ্চমতঃ— বিধি বাক্য প্রত্যক্ষভাবে পুরুষার্থ লাভ করায়, কিন্তু, নিষেধ বাক্য পরোক্ষভাবে পুরুষার্থ লাভ করায়।

উত্তর :- ভারতীয় নীতি শাস্ত্রে উল্লিখিত আছে জন্মের সঙ্গে সঙ্গেই প্রত্যেক মানুষের কতকগুলি কর্তব্যের কথা বলা হয়। এই কর্তব্যগুলিকে ভারতীয় নীতি শাস্ত্রে ‘ঋণ’ বলা হয়। ভারতীয় নীতিশাস্ত্রে ত্যাগমূলক কর্মের দ্বারা এই ঋণ পরিশোধ করার কথা বলা হয়েছে। এই সমস্ত ত্যাগ মূলক কর্মকে যজ্ঞ বলা হয়।  

      ভারতীয় নীতিশাস্ত্রে মানুষের পাঁচ প্রকার ঋণের কথা বলা হয়। এই পাঁচ প্রকার ঋণ হল— নৃ-ঋণ, দেব ঋণ, ভূ-ঋণ, ঋষি ঋণ, এবং পিতৃ ঋণ। এই পাঁচপ্রকার ঋণ শোধের জন্য প্রত্যেক সংসারে আবদ্ধ মানুষকে পাঁচ প্রকার ত্যাগমূলক কর্ম অর্থাৎ পাঁচ প্রকার যজ্ঞ করতে হয়। এই পাঁচ প্রকার যজ্ঞ হল—  
  

✳️ ঋষি যজ্ঞ বা ব্রহ্ম যজ্ঞ: প্রাচীন কালে সত্যদর্শী বা ব্রহ্মদর্শী মুনি ঋষিদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আমরা অনেককিছু লাভ করেছি, যেমন তাদের উন্নত ধ্যান ধারণ, উন্নত জ্ঞান, উন্নত জীবনবোধ ইত্যাদি। এই সমস্ত ঋষি গণের কাছে আমরা ঋণি, তাই এই ঋণ পরিশোধ করার উদ্দেশ্যে যে যাজ্ঞ যজ্ঞ করা হয় তাই হল ঋষি যজ্ঞ বা ব্রহ্ম যজ্ঞ।  

✳️ পিতৃ-যজ্ঞ :— পিতৃপুরুষদের অর্থাৎ পিতা, মাতা, প্রপিতা, প্রমাতা প্রমুখদের কাছে আমরা নানা ভাবে ঋণি, তাই পিতা মাতার এই ঋণ পরিশোধ করার জন্য যে যাঞ্জ যজ্ঞ করা হয় তাই হল পিতৃ যজ্ঞ।  

✳️ দেব যজ্ঞ :— বৈদিক যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত আমরা দেবতাদের দেওয়া অগ্নি, জল, বায়ু, আলো ইত্যাদি ব্যবহার করে থাকি। কাজেই এই সকল উপকারীতার জন্য দেবতাদের কাছে আমরা ঋণী, তাই এই ঋণ পরিশোধের জন্য যে যাজ্ঞ যঞ্জ করা হয় তা হল দেব যজ্ঞ।  

✳️ নৃ-যজ্ঞ বা মনুষ্য যজ্ঞ :— গার্হস্থ্য আশ্রমে অতিথি সৎকারাদি করার কর্তব্য হল, অর্থাৎ পূর্ব-পুরুষদের সৎকারাদির উদ্দেশ্যে যে যজ্ঞ করা হয় তাই হল নৃযজ্ঞ বা মনুষ্য যজ্ঞ।  

✳️ ভূ-যজ্ঞ বা ভূত যজ্ঞ :— ভূত যজ্ঞ বলতে বোঝায় আমাদের চারপাশে দৃষ্ট ও অদৃশ্য, বৃহৎ ও ক্ষুদ্র, স্থূল ও সূক্ষ্ম সমস্ত রকম জীব ও উদ্ভিদের পরিচর্যাপূর্বক ঋণশোধ প্রক্রিয়া কে।

উত্তর :- ‘গীতার’ সম্পূর্ণ নাম হল— ” শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষদ্ “। সমস্ত উপনিষদের মূল বক্তব্য গীতায় লিপিবদ্ধ আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছেন সেই উপদেশগুলির সংকলনই হল ‘গীতা’। ‘গীতা’ একই সাথে দর্শনশাস্ত্র, ধর্মশাস্ত্র এবং নীতি শাস্ত্র। যদিও ‘গীতা’ দর্শনে ধর্ম অপেক্ষা নৈতিকতার প্রাধান্য বেশি পেয়েছে। গীতার মূল আলোচ্য বিষয় হল — কীভাবে জ্ঞান ও ভক্তিকে যুক্ত করে শাস্ত্রসম্মত ভাবে কর্তব্য সাধনের মধ্যে দিয়ে মানুষ পরম পুরুষার্থকে লাভ করে তা নির্দেশ করা। ‘গীতায়’ বলা হয়েছে, কর্মই মানুষের ধর্ম, কর্ম অতিরিক্ত ভাবে ধর্মের কোনো লক্ষ্য নেই, অতএব কর্ম হল ধর্মের লক্ষ্য ও উদ্দেশ্য। ‘গীতায়’ ‘কর্মযোগের ব্যখ্যায় বলা হয়েছে, কর্মেই তোমার অধিকার আছে কর্মের ফলে নয়। অতএব ফলের প্রতি সম্পূর্ণ ভাবে আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করার উপদেশ ‘গীতায়’ দেওয়া হয়েছে। মানুষকে যে কর্মের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তা হল— নিষ্কাম কর্ম।
গীতার কর্মযোগে চারটি সূত্র বর্ণিত আছে, তা হল —
১) “শুধুই কর্মেই তোমার অধিকার আছে,”
২) “কর্মফলে তোমার অধিকার নেই,”
৩) “কর্মফলের আকাঙ্ক্ষা যেন তোমার কর্মে প্রবর্তক না হয়”
৪) “কর্ম হীনতায় যেন তোমার আসক্তি না থাকে,”

          এখন প্রশ্ন হতে পারে এই ভাবে নিষ্কাম কর্ম সম্পাদন করা মানুষের পক্ষে কীভাবে সম্ভব? উত্তরে বলা হয় যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মের কর্ম দর্শন করেন একমাত্র তিনিই পারেন নিষ্কাম ভাবে কর্ম করতে।  
কর্মে অকর্ম দর্শন করা কথাটির অর্থ হল যিনি কৃতিত্বামান ত্যাগ করে কর্ম করেন, অর্থাৎ যিনি মনে করেন কাজটির কর্ত্তা আমি নই, আবার অকর্মের কর্ম দর্শন করেন কথাটির অর্থ হল যিনি কর্ম ত্যাগকে কর্ম রূপে গণ্য করেন, এবং সন্ন্যাস জীবনকেও কর্মময় জীবন বলেন। এই দুই রূপ ব্যক্তি নিষ্কাম ভাবে কর্ম করতে পারেন। এইরূপ নিষ্কাম কর্মকারীকে স্থিত প্রজ্ঞা বা স্থিতধীরও বলা হয়।
_গীতায় কর্মযোগের মূল কথা হল তিনটি, যথা—_

1️⃣ প্রথম কথা :—
ফলাকাঙ্ক্ষা বর্জন করে সফলতা ও বিফলতাকে সমান চোখে দেখা। অর্থাৎ কর্ম যোগী যেমন সফল কর্মে আনন্দিত হবে না তেমনই বিফল কর্মেও দুঃখ পাবেন না।

2️⃣ দ্বিতীয় কথা :—
গীতায় কতৃত্বাভিমান ত্যাগ করে কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন ভাবে কর্ম করার কথা বলা হয়েছে যাতে যিনি কর্ম করেন তিনি আমি কর্তা আমি ভোক্তা এমন মনে না করেন।

3️⃣ তৃতীয় কথা :—
ঈশ্বরের উদ্দেশ্যে সমস্ত কর্ম সমর্পণ করার কথা ‘গীতা’য় বলা হয়েছে। কর্ম কর্তাকে ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করতে হয়। যিনি কর্ম করছেন তাকে সর্বদা এটা মনে রাখতে হবে যে, যে কর্ম সে সম্পাদন করছে তা নিজের ইচ্ছায় নয় তা হল ঈশ্বরের ইচ্ছায় ঈশ্বরের কর্ম সম্পাদন।

✴️ মন্তব্য :—
‘গীতায়’ বলা হয়েছে সকাম কর্ম বন্ধনের কারণ হবার জন্য তা যেমন ব্যক্তির স্বার্থ অথবা গোষ্ঠী স্বার্থ সিদ্ধি করে থাকে, কিন্তু জগতের সার্বিক কল্যাণ সাধিত হয় না, কাজেই -জগতের সার্বিক কল্যাণের জন্য কর্ম করতে হলে ফলের প্রতি আশা ত্যাগ করে কর্ম করতে হবে। বর্তমানে ভারতবর্ষে ‘গীতার’ উপদেশ তথা ‘গীতার’ কর্মযোগ একান্ত ভাবে প্রয়োজনীয়। ভারতবর্ষের জনগণ বর্তমানে অধর্মীয় ক্রিয়া ক্লাপে বা অপকর্মে লিপ্ত থাকার জন্য সমস্ত ব্যাপারেই দুঃখ পেয়ে থাকে। কর্ম বলে যে ভারতবর্ষ একদিন জ্ঞানে বিজ্ঞানে, শিল্প-সাহিত্যে, শৌর্য-বীর্যে, ব্যবসা-বাণিজ্যে শ্রেষ্ঠ আসন লাভ করেছিল, তমঃ গুণকে আশ্রয় করার জন্য সেই ভারতবর্ষ আজ কর্ম-বিমুখ এবং জীবনের সমস্ত ক্ষেত্রেই পিছিয়ে পড়েছে, অতএব ভারতবর্ষকে মহান করতে হলে ক্লান্ত ভারতবাসীকে ‘গীতার’ কর্মযোগে উদ্বুদ্ধ করতে হবে।

উত্তর:- ‘গীতায়’ বলা হয়েছে কর্ম হল নিষ্ক্রিয়তার চেয়ে শ্রেয়, কর্মের ওপরই জীবন নির্ভরশীল, আমরা সব সময়ই কর্ম করি, কর্মের অভাবই হল মৃত্যু, এই কর্মের বিভিন্ন প্রকার লক্ষ্য করা যায়। এখন আমাদের আলোচনার বিষয় হল- নিষ্কাম কর্ম ও সকাম কর্মের তুলনামূলক পার্থক্য আলোচনা করা—

✴️ নিষ্কাম কর্ম :-
ভারতীয় নীতিবিদদের মতে কামনা বিহীন কর্মই হল নিষ্কাম কর্ম। যে কর্মের সঙ্গে ফল প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে না সেই কর্মকে নিষ্কাম কর্ম বলে। নিষ্কাম কর্মের ক্ষেত্রেই কর্ম নিয়গ প্রযোজ্য নয়। যেমন– দরিদ্র ব্যক্তিকে সাহায্য করা নিষ্কাম কর্মের দৃষ্টান্ত। সাধারন ভাবে নিষ্কাম কর্ম বলতে বোঝায় জগৎ ও জীবনের স্বরুপ সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং রাগ, দ্বেষ, এবং মোহ মুক্ত হয়ে জীব যে কর্ম করে তাই হল নিষ্কাম কর্ম।
ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে ফল লাভের বাসনা পরিত্যাগ করে কর্ম করার উপদেশ দিয়েছেন। তিনি বলেন– কর্মেই তোমার অধিকার আছে, কর্মফলে নয়। নিষ্কাম কর্মের দুটি দিক আছে, যথা– ১। নিষ্কাম কর্মের জন্য সঞ্চিত কর্মফল বিনষ্ট হয়, ২। এই কর্মের জন্য কোনো কর্ম ফল সঞ্চিত হয় না। তাই গৌতম বুদ্ধের মতে নিষ্কাম কর্ম হল– শুষ্ক বীজের মতো বা ভাজা বীজের মতো।

✴️ সকাম কর্ম :-
ভারতীয় নীতিবিদদের মতে কামনা যুক্ত কর্মই হল সকাম কর্ম। যে কর্মের সঙ্গে ফল প্রাপ্তি কামনাযুক্ত থাকে সেই কর্মকে সকাম কর্ম বলে। সকাম কর্মের ক্ষেত্রে কর্ম নিয়গ প্রযোজ্য হয়। জীব যেমন সকাম কর্ম করবে তেমনই তাকে ফল ভোগ করতে হবে। এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। সকাম কর্মকে দুই ভাগে ভাগ করা হয়, যথা– সঞ্চিত কর্ম ও প্রারব্ধ কর্ম। যে সমস্ত কর্মের ফলভোগ এখনও শুরু হয়নি সেই সমস্ত কর্ম হল সঞ্চিত কর্ম বা অনারব্ধ কর্ম এবং যে সমস্ত পূর্বকৃত কর্মের ফলভোগ শুরু হয়েছে তাই হল প্রারব্ধ কর্ম। আবার সকাম কর্ম কাম্য ও নিষিদ্ধ ভেদে দুই প্রকার। গৌতম বুদ্ধ তাঁর নীতিতত্ত্বে নির্বাণ লাভে ইচ্ছুক ব্যক্তিকে সকাম কর্ম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণও ‘গীতায়’ সকাম কর্ম পরিত্যাগ করার নির্দেশ দিয়েছেন।
উপরিউক্ত এই দুই প্রকার কর্মের পার্থক্য আলোচনা করা হল—

নিষ্কাম কর্ম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য:

১. উদ্দেশ্য:
• নিষ্কাম কর্ম: নিষ্কাম কর্মের ফল লাভের বাসনা থাকে না, সেই জন্য নিষ্কাম কর্ম বলতে ফল আকাঙ্ক্ষামুক্ত কর্মকে বোঝায়।
• সকাম কর্ম: সকাম কর্মের ফললাভের বাসনা থাকে, সেইজন্য সকাম কর্ম বলতে ফল আকাঙ্ক্ষা যুক্ত কর্মকে বোঝায়।

২. আবেগ ও মনোভাব:
• নিষ্কাম কর্ম: রাগ, দ্বেষ, মোহ মুক্ত হয়ে নিষ্কাম কর্ম করা হয়।
• সকাম কর্ম: রাগ, দ্বেষ, মোহ ইত্যাদির বশবর্তী হয়ে সকাম কর্ম করা হয়।

৩. নিয়মকানুন:
• নিষ্কাম কর্ম: নিষ্কাম কর্মের ক্ষেত্রে কোনো নিয়ম উল্লেখিত থাকে না।
• সকাম কর্ম: সকাম কর্মের ক্ষেত্রে কোনো না কোনো নিয়ম উল্লেখিত থাকে।

৪. মোক্ষ/মুক্তি:
• নিষ্কাম কর্ম: নিষ্কাম কর্মে বন্ধনের কোনো প্রভাব থাকে না। তাই নিষ্কাম কর্ম সম্পাদনের মধ্য দিয়েই মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব।
• সকাম কর্ম: সকাম কর্মে বন্ধনে গভীর প্রভাব থাকে, তাই সকাম কর্মে মোক্ষ লাভ সম্ভব নয়।

৫. দৃষ্টান্ত/উদাহরণ:
• নিষ্কাম কর্ম: দরিদ্র ব্যক্তিকে সাহায্য করা, ব্রাহ্মণকে রক্ষা করা, ধর্মযুদ্ধ করা ইত্যাদি হলো নিষ্কাম কর্মের দৃষ্টান্ত।
• সকাম কর্ম: অর্থ উপার্জনের জন্য চাকরি করা, ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করা ইত্যাদি হলো সকাম কর্মের দৃষ্টান্ত।

উত্তর:- ভারতীয় নীতিশাস্ত্র অনুযায়ী মানব জীবনের পরম পুরুষার্থ হল মোক্ষ বা মুক্তি। ব্রহ্মজ্ঞান লাভের মধ্য দিয়ে মোক্ষ লাভ করা যায়, কিন্তু মানুষের যেমন একটি আধ্যাত্মিক সত্তা আছে তেমনই তার একটি জৈব সত্তা আছে। জৈব সত্তাকে উপেক্ষা করে আধ্যাত্মিক সত্তা লাভ করা যায় না। জৈব সত্তা থেকে আধ্যাত্মিক সত্তায় উত্তলন করাই হল মানবজীবনের চরম লক্ষ্য, তাই বৈদিক নীতিশাস্ত্রে মানব জীবনকে চারটি আশ্রমে ভাগ করে বিভিন্ন কর্তব্য পালনের উপদেশ দেওয়া হয়েছে, যাতে করে সে চরম লক্ষ্যে পৌঁছাতে পারে। এই চারটি আশ্রম হল —

1️⃣ ব্রহ্মচর্য :—
আশ্রম ধর্মে ব্রহ্মচর্য কথাটির অর্থ প্রচলিত অর্থ থেকে পৃথক। প্রচলিত অর্থে ব্রহ্মচর্য বলতে বিবাহের পূর্বে সংযত জীবনযাপন করাকে বোঝায়। এখানে ব্রহ্মচর্য বলতে গুরুগৃহে থেকে ধর্ম অধ্যয়নের মাধ্যমে চরিত্র গঠন বোঝায়। আত্মসংযম ও ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে চরিত্র গঠন করা ব্রহ্মচারীর প্রধান কর্তব্য। এছাড়া ও এই সময়ে ব্রহ্মচারীকে যে সমস্ত কর্তব্য পালন করতে হয় সেগুলি হল — গুরুর সেবা করা, গুরুর জন্য রান্না করা, যঞ্জের কাঠ আহরণ করা, হোমাগ্নির অর্চনা এবং ভিক্ষা সংগ্রহ করা। এই সমস্ত কর্তব্য পালনের সঙ্গে সঙ্গে ব্রহ্মচারী এই সময় ব্রহ্ম ভাবনায় লীন থাকে। তাঁর সংযত জীবনে প্রাণ শক্তির স্ফুরণ ঘটে। সে সর্বশ্রেষ্ঠ সাধনা পথ অনুসরণ করতে পারে।

2️⃣ গার্হস্থ্য :—
গুরুগৃহে থেকে শিক্ষা লাভের মাধ্যমে চরিত্র গঠনের পর ব্যক্তি গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করে। এই আশ্রমে ব্যক্তি কে সংসার জীবনের সমস্ত দায়িত্ব পালন করতে হয়। ব্যক্তির সন্তান উৎপাদনের মাধ্যমে বংশধারা অব্যাহত রাখার কর্তব্য পালন করতে হয়। এছাড়া ও এই খশ্রমের ব্যক্তি ‘বেদ’ অধ্যয়ন ও সন্ধ্যা উপাসনা ইত্যাদির মাধ্যমে ঋষি ঋণ শোধ করে। হোমাগ্নি যজ্ঞ-যাগের মাধ্যমে দেব ঋণ পরিশোধ করে। তর্পণাদি দ্বারা পিতৃ ঋণ শোধ করে। কাকাদি, জীব-জন্তুদের খাদ্য প্রদানের মাধ্যমে ভূত ঋণ পরিশোধ করে। অতিথি সৎকারাদির মাধ্যমে নৃ-ঋণ পরিশোধ করে। প্রত্যেক মানুষ জন্ম গ্রহণের মাধ্যমে পাঁচ প্রকার ঋণের অধিকারী হয়। এই আশ্রমে পাঁচ প্রকার যজ্ঞের মাধ্যমে, ঋণ পরিশোধের কর্তব্য পালনের উদ্দেশ্যে যথাক্রমে ব্রহ্ম যজ্ঞ, দেব যজ্ঞ, মনুষ্য যজ্ঞ, ব্রহ্ম ভূত যজ্ঞ, ও পিতৃ যজ্ঞ, ব্যক্তি এই সমস্ত যঞ্জ সাধনের মধ্য দিয়ে সংযত-সংসার জীবন যাপন করে, এবং পরবর্তী আশ্রমের জন্য নিজেকে প্রস্তুত করে।

3️⃣ বানপ্রস্থ :-
আশ্রম ধর্মের তৃতীয় পর্যায় হল- বানপ্রস্থ। এই পর্যায়ে ব্যক্তি নিজের ইচ্ছায় সংসারে থেকেও সংসার সম্পর্কে নিরাসক্ত থাকে, কৃচ্ছ সাধনের মাধ্যমে সে আত্ম ত্যাগ করে চিত্ত শুদ্ধিতে ব্রতী হয়। বানপ্রস্থ আশ্রমে ব্যক্তিকে যে সমস্ত কর্তব্য পালন করতে হয় সে গুলি হল- বল্কলাদি ধারণ, কেশাদ্রি মুণ্ডন, বন্য ফল-মূল ভোজন এবং অতিথি ভোজনের শেষে ভোজন।

4️⃣ সন্ন্যাস :-
আশ্রম ধর্মের চতুর্থ বা শেষ পর্যায় হল- সন্ন্যাস। বানপ্রস্থের পূর্ণতা হল- সন্ন্যাস। সন্ন্যাস গ্রহণের পর ব্যক্তি গৃহ ত্যাগ করেন। তিনি সমস্ত ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় পরিত্যাগ করেন এবং নিরবচ্ছিন্ন ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান অনুশীলন করেন। এই শেষ আশ্রমে তার প্রধান তিনটি বৈশিষ্ট্য থাকতেই হবে, —
১. শ্রদ্ধাবান ও মানসিক প্রশান্তির অধিকারী,
২. সকল প্রাণীর অভয় দাতা,
৩. তিন যম নিয়মাধি পালন করবেন।
এখানে যম বলতে – অহিংসা, সত্য, অস্তেয় ও ব্রহ্মচর্য পালনকে বোঝায়। এবং নিয়ম বলতে শৌচ, সন্তোষ, তাপস্, স্বাধ্যায়, ও ঈশ্বর প্রনিধান কেই বোঝায়।

উত্তর :- বৌদ্ধ দর্শনের নৈতিক মতবাদের লক্ষ্য হল- জড়া ব্যাধ, মৃত্যু, রোগ-শোক, প্রিয়-বিয়োগ, অপ্রিয়-সংযোগ ইত্যাদি থেকে মানুষকে মুক্তির পথ নির্দেশ করা। মহর্ষি গৌতম বুদ্ধের মতে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে মানুষ জীবন যাপন করতে পারলে জরামরণাদি, কারণ অবিদ্যা বিনাশ হবে এবং ব্যক্তি আত্মত্যাগের নৈতিক জীবন লাভ করতে পারবে। এই রূপ জীবন শুধু ব্যক্তির জীবনের মুক্তি বা নির্বাণ নয় উপরন্তু সুস্থ, সমুন্নত, মুক্ত সমাজ গড়ে তোলার এক আদর্শ উপায়।

        বুদ্ধদেব তার অষ্টাঙ্গিক মার্গকে তিনটি স্কন্ধে বিভক্ত করেছেন, যার মধ্যে একটি হল শীল স্কন্ধ। সম্যক বাক, সম্যক কর্মান্ত এবং সম্যক জীবিকা, এই মার্গ তিনটি শীল স্কন্ধের অন্তর্গত। গৌতম বুদ্ধ সম্যক কর্ম মার্গে পাঁচটি কর্ম মেনে চলার উপদেশ দিয়েছেন, এই পাঁচটি কর্মকে একসাথে বলা হয় পঞ্চশীল। এই পাঁচটি শীল হল—  

◻️অহিংসা :—
অহিংসা হল সর্বপ্রকার হিংসা বর্জন, অর্থাৎ প্রাণী হত্যা না করা, অপরের দ্বারা প্রাণী হত্যা না করানো, অপরকে প্রাণী হত্যা করতে অনুমোদন না দেওয়া এবং সর্বপ্রকার হিংসা বা অহংকার ত্যাগ করা।

◻️অস্তেয় :—
অস্তেয় হল চুরি না করা বা পর দ্রব্যে লোভ না করা যা অপরের বস্তু রূপে জ্ঞেত—তা যার হোক এবং যে কোনো স্থানে হোক তাকে পরিত্যাগ করতে হবে, তা চুরি করার জন্য প্রবৃত্ত হওয়া যাবে না, অপরকে চুরি করার অনুমোদন দেওয়া যাবে না, এবং ব্যক্তির সব রকম অদত্ত বস্তু ত্যাগ করবে।

◻️মাদক দ্রব্য বর্জন :—
‌ যে ব্যক্তি রুচি কর হবেন এবং নির্বাণ লাভে ইচ্ছুক হবেন তিনি মদ্য পান করবেন না—অন্যকে মদ্য পানে প্রবৃত্ত করবেন না, মদ্যপানে অনুমোদন দেবেন না, কেননা এই পানা শক্তি, উন্মত্ততার সৃষ্টি করে।

◻️সত্য ভাষণ :—
সত্য ভাষণ হল মিথ্যা ভাষণ বর্জন, নির্বাণ লাভে ইচ্ছুক ব্যক্তি কারো সাথে মিথ্যা কথা বলেন না, অন্য ব্যক্তিকে মিথ্যা ভাষণে প্রবৃত্ত করবেন না এবং মিথ্যা কথা অনুমোদন করবেন না।

◻️ব্রহ্মচর্য পালন :—
ব্রহ্মচর্য পালন হল ধর্মাচরণ পালন, ধর্ম আচরণ তিন প্রকার যথা— কায়িক, বাচিক, এবং মানসিক। কায়িক ধর্মাচরণ আবার তিন প্রকার— যথা প্রাণাতিপাত বিরত, অছিন্নাদাতাবিরোতি, এবং কামসমূহে মিথ্যাচার বিরতি; বাচিক ধর্মাচরণ চার প্রকার যথা— মৃষাবাদ বিরোতি, পিশুনাবাদ বিরোতি, পুরুষবাদ বিরোতি, এবং সংপ্রলাপ বিরোতি; মানসিক ধর্ম আচরণ তিন প্রকার অভিধ্যা বিরোতি, ব্যাপাদ বিরোতি এবং সম্যক দৃষ্টি।

উত্তর:- বৌদ্ধ দর্শনের প্রবক্তা মহর্ষি গৌতম বুদ্ধ তাঁর নিজ সাধনা জ্ঞানে চারটি আর্য সত্যের উপলব্ধি করেছেন। এই চারটি আর্য সত্য হল —(১) দুঃখ আছে, (২) দুঃখের কারণ আছে, (৩) দুঃখের কারণের নিবৃত্তি আছে, (৪) নিবৃত্তির উপায় বা পথ আছে। এই চারটি আর্য সত্যের মধ্যে চতুর্থ আর্য সত্যের অন্তর্গত অষ্টাঙ্গিক মার্গের শেষ মার্গ ‘সম্যক সমাধি’-র স্বরূপের মধ্যেই ব্রহ্মবিহার ভাবনা নিহিত আছে। সম্যক সমাধির মধ্যে চারটি ভাবের উল্লেখ আছে। এই চারটি ভাব হল —

◻️মৈত্রী :-
নিয়ত জীবের কল্যাণ চিন্তায় নিয়োজিত থাকাই হল মৈত্রী ভাবনা।

◻️করুনা :-
মৈত্রী ভাবের মধ্যেই করুনা ভাব নিহিত। জীবের দুঃখ মোচনের নিয়ত বাসনাই হল করুনা ভাব।

◻️মুদিতা :-
নিজের স্বার্থ চিন্তা ত্যাগ করে পরের সুখের তৃপ্তি লাভ হল মুদিতা ভাব।

◻️উপেক্ষা :-
নিজের সুখ দুঃখ লাভ অলাভ ইত্যাদিকে সমভাবে গ্রহন করে, অর্থাৎ তাদের প্রতি সম্পূর্ণ উদাসীন থেকে বিশ্ব মানবের কল্যাণ চিন্তাই হল উপেক্ষা।

      এই চারটি ভাবকে নিয়েই হল বুদ্ধ সম্মত ব্রহ্মবিহার, যাদের মধ্যে মৈত্রী ভাবনাই মুখ্য।  
      সমস্ত জীবের প্রতি প্রীতি ভাব প্রসারিত করে তাদের প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার ভাবনাই হল মৈত্রী ভাবনা। মৈত্রী ভাবনা প্রসঙ্গে বুদ্ধদেব বলেন, মা যেমন তার একটি মাত্র পুত্রকে নিজের আয়ু দিয়ে রক্ষা করেন, সমস্ত জীবকে তেমনই অপরিমিত প্রেম-ভালোবাসায় রক্ষা করতে হবে। মা যেমন সবকিছু উপেক্ষা করে তার সন্তানের কল্যাণে জীবন পাত করেন, তেমনই নিজের স্বার্থ চিন্তা ত্যাগ করে মৈত্রী ভাবনায় প্রেম ও ভালোবাসাকে আশ্রয় করে বিশ্ববাসীর কল্যাণ কামনা করতে হবে। এই প্রকার মৈত্রী ভাবনায় বিভোর অবস্থাই হল ব্রহ্ম বিহার অবস্থা। 

      যিনি জগতের সকল কিছুকে নিজের মতো করে জানেন, সকল জীবকে আত্মবৎ মনে করেন, তিনি সত্যকে জানেন, তিনিই আনন্দের স্বরূপকে উপলব্ধি করেন। এক কথায় সকল জীবকে আপন হৃদয়ে গ্রহন করে জানা বা উপলব্ধি করা, এই ভাবে মৈত্রী ও করুণাকে বিশ্বব্যাপি পরিব্যাপ্ত করে জানাই হল আস্বাদন বা এটাই হল বুদ্ধ মতে নির্বান বা মুক্তি আর এমন অবস্থাই হল ব্রহ্ম বিহার।  

    বুদ্ধ মতে মৈত্রী বা বিশ্বব্যাপি প্রেম ও করুণাই মুক্তি। প্রেমে হৃদয়ের সঙ্গে হৃদয়ের যোগ হয়, আর সবতেই-বিচ্ছেদ। বিশ্বমানবের দুঃখ অনুভব করতে হলে এবং সেই দুঃখ মুক্তির পথ নির্ধারণ করে দুঃখ নিরসন সম্ভব করতে-হলে কেবল মৈত্রী ও করুণাভাবের মাধ্যমেই সম্ভব। ক্রোধ ক্রোধেরই জন্ম দেয়, হিংসা হিংসার বৃদ্ধি ঘটায়। অক্রোধের দ্বারাই ক্রোধকে পরাজিত করা যায়। অহিংসা দ্বারা হিংসা পরাজিত করা যায়। জগৎকে হিংসা, দ্বেষ, ইত্যাদি কলুষ মুক্ত করতে হলে তা কেবল প্রেম ও করুণার মাধ্যমেই সম্ভব। ব্রহ্ম উপলব্ধি দুঃখ মুক্তি পরিপূর্ণতা এবং এমন অবস্থাকেই বুদ্ধদেব ব্রহ্মবিহার বলেছেন।  

‌ উপরিউক্ত আলোচনা থেকে এটা পরিষ্কার যে বুদ্ধদেব সর্ব-বিনাশকারীনি এবং সর্ব-শূন্যতাবাদী নন। তিনি সকল কিছুর মধ্যেই এক মহা সত্য ব্রহ্মকে উপলব্ধি করেছেন, এবং এই উপলব্ধির জন্যই তিনি মৈত্রী ভাবনায় সকল জীবের অভিমুখে আত্মাকে প্রসারিত করেছেন। বুদ্ধদেব বলেছেন-জগৎ সৃষ্টির ক্ষেত্রে এমন কিছু একটা আছে যা অজ, অসৃষ্ট এবং অবিভক্ত। এই পরম সত্তাকে বিজ্ঞানীরা ধর্ম ধাতু বলেছেন। যেখানে সমস্ত আসক্তি ও রিপুর আকর্ষণ দূরীভূত হয় সেখানে অবশ্যই কিছু একটা থাকে। এবং সেই সত্তাই হলো আনন্দ স্বরূপ ব্রহ্ম, বিশ্ব ব্যাপি প্রেমের মধ্যে চিত্তকে প্রসারিত করে ব্রহ্ম উপলব্ধিকেই বুদ্ধদেব ব্রহ্মবিহার বলেছেন।

উত্তর:- বৌদ্ধ দর্শনের প্রবক্তা মহর্ষি গৌতম বুদ্ধ তাঁর নিজ সাধনা জ্ঞানে চারটি আর্যসত্যের উপলব্ধি করেছেন। এই চারটি আর্য শর্ত হল – (১) দুঃখ আছে, (২) দুঃখের কারণ আছে, (৩) দুঃখের কারণের নিবৃত্তি আছে, (৪) নিবৃত্তির উপায় বা পথ আছে।
এই চারটি আর্যসত্যের মধ্যে চতুর্থ আর্যসত্যের অন্তর্গত অষ্টাঙ্গিক মার্গের শেষ মার্গ ‘সম্যক সমাধি’র চারটি স্তর আছে।

1️⃣প্রথম স্তর :-
প্রথম স্তরে মুমুক্ষু ব্যক্তি চারটি আর্যসত্য সম্পর্কে বিতর্ক ও তত্ত্ব বিচার সম্বন্ধে গভীর ভাবে মননিবেশ করবেন, তিনি বিরাগ এবং শুদ্ধ চিন্তার অধিকারী হতে পারেন, এই স্তরকে বলা হয়— ‘ধ্যান’।

2️⃣দ্বিতীয় স্তর :-
দ্বিতীয় স্তরে চারটি আর্যসত্য সম্পর্কে তার কোনো সংশয় থাকে না। তার মধ্যে নিঃসংশয়, সত্যলাভের গভীর আনন্দ, শান্তি ও মানসিক পরিবর্তনের অনুভূতি দেখা যায়।

3️⃣তৃতীয় স্তর :-
মুমুক্ষু ব্যক্তি তৃতীয় স্তরে মনঃসংযোগ জাত আনন্দ অনুভূতিতে নিস্পৃহ হতে চেষ্টা করেন, এই গভীরতর স্তরে পরিপূর্ণ মানসিক এবং দৈহিক তৃপ্তির আস্বাদন পাওয়া যায়।

4️⃣চতুর্থ স্তর :-
চতুর্থ স্তরে মুমুক্ষু ব্যক্তি পরিপূর্ণ মানসিক এবং দৈহিক স্বস্তির অনুভূতিসহ সমস্ত রকম অনুভূতি পরিহার করেন। এ অবস্থায় মোক্ষ কামী নিস্পৃহ হয়ে সম্পূর্ণ ভাবে আত্মসমাহিত হন এবং এই ভাবেই তার পরম পুরুষার্থ প্রাপ্তি হয়।

উত্তর:- জৈন নীতি তত্ত্বের ত্রিরত্নের অন্তর্গত ‘সম্যক চরিত্র’ রত্নের সম্যক চরিত্র লাভের জন্য পাঁচটি ব্রত অনুশীলনের কথা বলা হয়েছে। এই পাঁচটি ব্রত হল— অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ । এই পাঁচটি ব্রতকে একত্রে পঞ্চমহা ব্রত বলা হয়। এই পাঁচটি মহাব্রতের আলোচনা করা হল—

◻️অহিংসা :—
পঞ্চ মহাব্রতের সর্বশ্রেষ্ঠ মহাব্রত হল ‘অহিংসা’। অন্যান্য চারটি ব্রত ‘অহিংসা’-রই অঙ্গ স্বরূপ। গতিমান ও গতিহীন সকল প্রকার জীবের প্রতি হিংসা বা অনিষ্ট থেকে বিরত থাকাই হল ‘অহিংসা’। শুধু কাজেই নয়, চিন্তা বা বাক্যেও কোনো জীবের প্রতি হিংসা করা বা হিংসা করা সমর্থন করা উচিত নয়। জৈনগণ তাদের জীবনে এই অহিংসার নীতিকে খুব নিষ্ঠার সঙ্গে পালন করে। তারা বর্ষাকালে তিনমাস ঘর থেকে বের হন না এবং নাকের উপর এক খণ্ড কাপড় দিয়ে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করেন। কেননা বর্ষাকালে উদ্ভিদ যেকোনো স্থানে বীজ ফুটে বের হয়। এবং শ্বাস-প্রশ্বাসের সময় অনেক ছোটছোট প্রাণী নাকের ভিতর চলে যেতে পারে যার ফলে অজান্তে তাদের জীবন নষ্ট হতে পারে।

◻️সত্য বা সূনৃত :—
‘সূনৃত’ বলতে বোঝায় উপাদেয় ও উপকারী। যা উপাদেয় ও উপকারী তাই ‘সত্য’। ‘সত্য’ বা ‘সূনৃত’ প্রকৃত-পক্ষে অহিংসারই অন্তর্গত। প্রিয়, হিতকর এবং যথার্থ বাক্যই হল ‘সত্য’। জৈনদের মতে অপ্রিয় ও অহিতকর বাক্য সর্বদা বর্জনীয়।
যদি কোনো বাক্য কোনো জীবের অনিষ্ট বা জীবনহানি ঘটায় তাহলে তার বাক্যকে ‘সত্য’ বলা যাবে না। ‘সত্যব্রত’ কে কঠোরভাবে পালন করতে হলে নিন্দাসূচক, অহিতকর ও অপ্রিয় চিন্তা থেকে, কর্ম থেকে ও বাক্য থেকে সম্পূর্ণরূপে নিবৃত্ত থাকতে হবে।

◻️অস্তেয় :—
‘অস্তেয়’ বলতে বোঝায় দান ব্যতিত অন্য ভাবে পর দ্রব্য গ্রহণ না করাই হল অস্তেয়। এক কথায় চুরি থেকে বিরত থাকায় হল অস্তেয়। ছলে, বলে বা কৌশলে কোনো ভাবেই অপরের সম্পদ গ্রহণ করা যাবে না। কারণ অপরের সম্পদ চুরি করলে অপরকে আহত করা হয়, কাজেই চৌর্য হল হিংস, আচৌর্য হল অহিংসা। জৈন দর্শনে এই ‘অস্তেয়’ কে কঠোর ভাবে প্রয়োগ করা হয়েছে।

◻️ব্রহ্মচর্য :—
‘ব্রহ্মচর্য’ বলতে বোঝায় কাম-দমন ব্রতকে, ‘ব্রহ্মচর্য’ বলতে জৈন সম্ভোগ থেকে বিরত থাকাকে বোঝায়। এটি হল সাধারণ মত, কিন্তু জৈন শাস্ত্র ‘ব্রহ্মচর্য’ শব্দটিকে ব্যাপক অর্থে গ্রহণ করেছে। তাঁরা ব্রহ্মচর্য বলতে বোঝেন যে সকল রকম ইন্দ্রিয়জ সম্ভোগ থেকে বিরত থাকা, এক কথায় কায়িক, বাচিক ও মানসিক সকল প্রকার ইন্দ্রিয়জ (ইন্দ্রিয়ের বিষয়) থেকে বিরত থাকাই হল ‘ব্রহ্মচর্য’। কাজেই ‘ব্রহ্মচর্য’ ব্রতও ‘অহিংসা’ ব্রতের অন্তর্গত।

◻️অপরিগ্রহ :—
প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সঞ্চয় না করাই হল ‘অপরিগ্রহ’ ব্রত। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সঞ্চয় করলে দরিদ্রকে তার সম্পদ থেকে, ক্ষুধার্থকে তার সম্পদ থেকে বঞ্চিত করা হয়। যা হিংসারই নামান্তর। কাজেই অহিংস হতে গেলে ‘অপরিগ্রহ ব্রত’ পালন একান্তই প্রয়োজনীয়। সর্বপ্রকার মোহ বা আসক্তি ত্যাগ করাই হল ‘অপরিগ্রহ’; বিষয়ের প্রতি আসক্তি থেকে জীবের দেহ ধারণ বা বন্ধন হয়। সুতরাং মোক্ষকামী ব্যক্তিকে সকল প্রকার আসক্তি ত্যাগ করতে হবে।

   উপরিউক্ত এই পাঁচ প্রকার ব্রত যখন মঠবাসী কঠোর ভাবে পালন করে থাকেন তখন তা মহাব্রত বলে গণ্য হয়। অন্যদিকে, সাংসারিক জীবনে আবদ্ধ সাধারণ মানুষেরা এই পাঁচটি ব্রতকে শিথিল ভাবে পালন করে, তখন তা অণুব্রত নামে গণ্য হয়।

উত্তর:- জৈন নীতিশাস্ত্রে বিশেষ করে মঠবাসী সন্ন্যাসী নৈতিক জীবন ধারণ প্রণালীর প্রতি যে শিথিল বিধি বিধানের প্রতি গুরুত্ব আরোপ করেন তাকেই এক কথায় অণুব্রত বলা হয়। অন্যভাবে, বলা যায় মঠবাসী সন্ন্যাসীর জন্য নির্ধারিত ‘মহাব্রত’ পালন করতে হলে যে প্রকার কৃচ্ছ্রতার পথ অনুসরণ করতে হয় তা সংসারী মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য জৈন নীতিশাস্ত্রে সংসারী মানুষদের জন্য ‘অণুব্রতের’ উল্লেখ করা হয়েছে। ‘অণু’ হল ‘মহা’-এর বিপরীত, ‘মহা’ অর্থে চরম বা কঠোর, ‘অণু’ অর্থে ‘সহজ’ বা ‘সরল’। কাজেই সংসারে আবদ্ধ সাধারণ মানুষদের জন্য পঞ্চ অণুব্রতের উল্লেখ আছে, এই পাঁচটি অণুব্রত হল— শিথিল অহিংসা, শিথিল সত্য, শিথিল অস্তেয়, শিথিল ব্রহ্মচর্য, এবং শিথিল অপরিগ্রহ।

◻️ অহিংসা ব্রতের কঠোরতাকে অণুব্রতে যেভাবে শিথিল করা হয়েছে :-
১) ক্ষতি করে নাই এমন কোনো সচল জীবকে ইচ্ছাকৃত ভাবে ক্ষতি করব না,
২) আত্মহত্যা করব না,
৩) ভ্রূণ হত্যা করব না,
৪) কোনো মানুষকে অস্পৃশ্য রূপ গণ্য করব না,
৫) কোনো মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ করব না।

◻️ সত্য ব্রতের কঠোরতাকে অণুব্রতে যেভাবে শিথিল করা হয়েছে:-
১) পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ওজনে ফাঁকি দেব না,
২) অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলব না,
৩) কোনো ক্ষেত্রেই মিথ্যা সাক্ষী দেব না,
৪) নিজ স্বার্থে অপরের জীবনের গুপ্ত কথা প্রকাশ করব না,
৫) অপরের গচ্ছিত সম্পদ ফেরত দিতে অস্বীকার করবো না।

◻️ অস্তেয় ব্রতের কঠোরতাকে অণুব্রতে যেভাবে শিথিল করা হয়েছে:-
১) সম্মতি না নিয়ে অপরের সম্পদ গ্রহণ করব না,
২) চোর জেনে শুনে চোরাই মাল ক্রয় করব না,
৩) নিষিদ্ধ মালের ব্যবসা করব না,
৪) ব্যবসায় ধর্ম-বিরুদ্ধ ও নীতি-বিরুদ্ধ আচরণ করব না,
৫) কোনো সংস্থার কর্মী হিসেবে তহবিল তদ্রুপ করব না।

◻️ ব্রহ্মচর্য ব্রতের কঠোরতাকে অণুব্রতে যেভাবে শিথিল করা হয়েছে:-
১) ব্যভিচার অথবা গণিকা বৃত্তি থেকে নিবৃত্ত থাকব,
২) বিকৃত যৌন ক্রিয়া থেকে বিরত থাকব,
৩) মাসে অন্তত ২০ দিন স্ত্রী সঞ্জ থেকে বিরত থাকব,
৪) অষ্টাদশ বৎসর কাল পর্যন্ত কৌমার্য পালন করব।

◻️ অপরিগ্রহ ব্রতের কঠোরতাকে অণুব্রতে যেভাবে শিথিল করা হয়েছে:-
১) প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সঞ্চয় করব না,
২) উপহার অথবা ঘুস গ্রহণ করব না,
৩) ভোটাধিকার এবং পদের জন্য অর্থ বিনিময় করব না,
৪) বিবাহে অথবা বাক দানে অর্থ গ্রহণ করব না।

উত্তর :- জৈন নীতি তত্ত্বে মোক্ষ লাভের উপায় নির্দেশ করতে গিয়ে উমা স্বামী তাঁর “তত্ত্বার্থধিমার্গ” সূত্রে বলেছেন— সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চরিত্র হল মোক্ষ লাভের উপায়। এই তিনটিকে একত্রে ত্রিরত্ন বা রত্নত্রয় বলা হয়। জৈনরা এই তিনটি রত্নের গুরুত্ব প্রতিপাদানের জন্য একটি দৃষ্টান্ত দিয়েছেন সেটি হল—
“কোনো একজন অসুস্থ ব্যক্তি যদি রোগ মুক্ত হতে চায় তাহলে সে চিকিৎসককে বিশ্বাস করবে (সম্যক দর্শন), চিকিৎসকের নির্দেশিত ঔষধ এর প্রকৃতি জানবে (সম্যগ জ্ঞান), এবং নিয়ম মত ঔষধ সেবন করবে (সম্যক চরিত্র)।”
অনুরূপ ভাবে সংসারে দুঃখ থেকে মুক্তি পেতে হলে মুক্তি কামি ব্যক্তি উপলব্ধ সত্যকে শ্রদ্ধা বা বিশ্বাস করবে। সত্য সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করবে এবং সত্যের আলোকে সৎ আচরণের অনুশীলন করবে। যদি এই তিনটি রত্নের কোনো একটি অনুশীলন না করা হয় তাহলে অপর দুটি সমান ভাবে কার্যকরী হবে না, এই তিনটি রত্নকে সমান ভাবে গুরুত্ব দিতে হবে। এই তিনটি রত্ন সংক্ষেপে আলোচনা করা হলো—

◻️ সম্যক দর্শন :—
জৈন দর্শন ও তার ভিত্তি স্বরূপ তীর্থঙ্করদের উপদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার বিপরীত তত্ত্বের প্রতি অভিনিবেশ পরিত্যাগই হল সম্যক দর্শন। জৈন দার্শনিকরা বলেছেন যে ব্যক্তি তীর্থঙ্করদের উপদেশগুলি শ্রদ্ধাপূর্ণ ভাবে বিশ্বাস করেন সেই ব্যক্তি সম্যক দর্শনের অধিকারী। তাদের মতে, এই শ্রদ্ধা কোনো কোনো মানুষের মধ্যে সহজাত হতে পারে। আবার শিক্ষার প্রভাবেও মানুষ জৈন শাস্ত্রের তথা তীর্থঙ্করদের উপদেশের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে। সুতরাং এককথায় সম্যক দর্শন হল জৈন শাস্ত্রের প্রতি শ্রদ্ধা; যে শ্রদ্ধা বিচার বিযুক্ত তাকে জৈনরা যথার্থ শ্রদ্ধা বলেনি, তবে তারা একথা বলেনি যে যা যুক্তি গ্রাহ্য তাই হল গ্রহণ করা কর্তব্য।

◻️ সম্যক জ্ঞান :—
জৈন নীতি তত্ত্বে তিনটি রত্নের মধ্যে ‘সম্যক জ্ঞান’ হল বিশেষ মূল্যবান, কারণ অনেক ভারতীয় নীতিবিদের মতে— জৈনরা মনে করেন যে যাবতীয় দুঃখের কারণ হল অজ্ঞান, তারা অজ্ঞান থেকে মুক্তি পেলে অর্থাৎ আত্ম জ্ঞান লাভ করলে মানুষ দুঃখ থেকে পরিত্রাণ পাবে। কাজেই জৈন দর্শনে সম্যক জ্ঞান বলতে— সংশয়, ভ্রম ও অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে জীব এবং অজীব প্রভৃতি সাতটি তত্ত্বের স্বরূপ সম্পর্কে জ্ঞান লাভ করাকেই বোঝায়, ‘সম্যক জ্ঞান’কে ‘জ্ঞান’ ও বলা হয়। জীব যখন কর্ম পুদ্গল আকর্ষণ করে তখন জ্ঞান অকপট হয়, অন্যদিকে সংবর ও নির্জরা যখন পুদ্গল মুক্ত করে তখনই আত্ম বিষয়ক জ্ঞান হয়।

◻️ সম্যক চরিত্র :—
জৈন নীতি তত্ত্বে যে সকল কর্মবন্ধনের কারণ সেই সকল কর্মের উচ্ছেদে যত্নবান, শ্রদ্ধাবান ও জ্ঞানবান ব্যক্তি পাপ কর্মে নিবৃত্তির জন্য যে ধরণের কর্ম অনুশীলন করে তাকেই সম্যক চরিত্র বলে। জৈন নীতি দর্শনে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই পাঁচটি ব্রতের উল্লেখ আছে, এই পাঁচটি মহাব্রতের অনুশীলনের ফলে সম্যক চরিত্রের জ্ঞান লাভ হয়।

উত্তর:- যোগ শাস্ত্র মতে, চিত্তবৃত্তির নিরোধই যোগ, সেই যোগ সাধনা অতি দুষ্কর। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একমাত্র যোগ সম্ভব। বিবেক জ্ঞান লাভের জন্য চিত্তশুদ্ধির প্রয়োজন, এই চিত্তশুদ্ধির জন্য প্রয়োজন অষ্টাধিক অনুশীলন বা যঞ্জানুষ্ঠান।

       বিবেকখ্যাতি দুঃখমুক্তির ও কৈবল্য লাভের উপায় অনুসারে যে আটটি যোগের কথা উল্লেখ করেছেন তাদের একত্রে— অষ্টযোগাঙ্ক বা অষ্টাঙ্গিক যোগ বলা হয়েছে।  

এই অষ্টাঙ্গিক যোগের লক্ষণে বলা হয়েছে—
“যমনিয়ামাসনপ্রাণায়ামপ্রত্যাহারধারণাধ্যানসমাধয়োইষ্টাবঙ্গানি”
অর্থাৎ যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি— এদের একত্রে অষ্টযোগাঙ্ক বলা হয়। এই আট প্রকার যোগাঙ্গ আলোচনা করা হলো—

◽যম :—
মহর্ষি পতঞ্জলী তাঁর “যোগসূত্র”-এ যমের লক্ষণে বলেছেন— অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ— এই পাঁচটি সাধনকে একসাথে বলা হয় যম। ‘অহিংসা’ বলতে বোঝায়— কায়িক, বাচিক এবং মানসিক ক্রিয়ার দ্বারা অপরকে আঘাত না করা। ‘সত্য’ বলতে বোঝায় যথাযথ কথন ও চিন্তন এবং মিথ্যা কথন ও চিন্তন বর্জন, উদ্দেশ্য মহৎ হলেও অসত্য কথা বর্জনীয়। ‘অস্তেয়’ বলতে বোঝায়— পরদ্রব্য অগ্রহণ, এক কথায় অপরের দ্রব্য গ্রহণ না করাই হল ‘অস্তেয়’। ‘ব্রহ্মচর্য’ হল কাম আচরণ ও কাম চিন্তা থেকে বিরত থাকা। ‘অপরিগ্রহ’ হল দেহ রক্ষা বা প্রাণধারণের জন্য প্রয়োজনের অতিরিক্ত সমস্ত প্রকার ভোগ বিলাসের আকাঙ্খা বর্জন এবং অপরের দ্রব্য অগ্রহণ।

◽নিয়ম :—
যোগের দ্বিতীয় অঙ্গ হল নিয়ম। মহর্ষি পতঞ্জলির যোগ সূত্রে বলা হয়েছে— শৌচ, সন্তোষ, তপঃ, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধানকে বলা হয় নিয়ম। নির্মল সলিলে প্রত্যহ স্নান করা, গৃহাদি নির্মল রাখা, পবিত্র আহার গ্রহণ, কুচিন্তা বর্জন ও সুচিন্তার অনুশীলন প্রভৃতি হল ‘শুচিতা’ বা ‘শৌচ’। ‘সন্তোষ’ হল অল্পে সন্তুষ্ট থাকা। ‘তপঃ’ বা ‘তপস্যা’ হল— ব্রতাচারের অনুশীলন ও সহনশীলতার অভ্যাস। এই ‘তপঃ’ দ্বারাই চিত্তে ধৈর্য্য প্রতিষ্ঠিত হয়। ‘স্বাধ্যায়’ হল— মোক্ষ শাস্ত্র বা ধর্ম শাস্ত্র অধ্যয়ন, অর্থাৎ উপনিষদ, ভগবৎ গীতা প্রভৃতি মোক্ষ শাস্ত্র অধ্যয়ন করতে হবে। ‘ঈশ্বর প্রণিধান’ হল ঈশ্বরের নিরন্তর চিন্তা বা ধ্যান, এবং ঈশ্বরের সর্ব সমর্পণ, এর দ্বারা সমাধি সিদ্ধ হয়।

◽আসন :—
মহর্ষি পতঞ্জলীর “যোগসূত্র”-এ আসন-এর লক্ষনে বলা হয়েছে— সকল অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রেখে সুখে ও সহজ ভাবে বসার নাম হল ‘আসন’। ‘আসন’— তৃতীয় যোগাঙ্গ। যোগ সাধনার জন্য ‘আসন’ অত্যাবশ্যক, উপযুক্ত গুরুর নির্দেশ অনুসারে আসনকে অনুশীলন করতে হয়। ‘আসন’-এর দ্বারা সুস্থ্য ও নিরোগ দেহ লাভ করা যায়। এই আসন বিভিন্ন প্রকারের যেমন— পদ্মাসন, শবাসন, ভদ্রাসন, বজ্রাসন, ধনুরাসন, ইত্যাদি।

◽প্রাণায়াম :—
মহর্ষি পতঞ্জলি তাঁর “যোগসূত্রে” ‘প্রাণায়াম’-এর লক্ষণে বলেছেন— বায়ুর শ্বাস রূপ অন্তর্মুখী গতি ও প্রশ্বাস রূপ বহির্গতির বিচ্ছেদই ‘প্রাণায়াম’। এক কথায়— শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রনের ক্রিয়াই হল ‘প্রাণায়াম’। এই প্রাণায়াম ত্রিবিধ যথা— পূরক, রেচক এবং কুম্ভক।

◽প্রত্যাহার :—
মহর্ষি পতঞ্জলি তাঁর ‘যোগসূত্রে’ ‘প্রত্যাহার’-এর লক্ষণে বলেছেন— স্ববিষয় অসংযুক্ত হয়ে চিত্তের স্বরূপানুকার লাভকেই ইন্দ্রিয় সমূহের প্রত্যাহার বলা হয়। ইন্দ্রিয় সমূহকে বাহ্য বিষয় থেকে বিযুক্ত করে চিত্তে অনুগত করাই হল ‘প্রত্যাহার’।

◽ধারণা :—
মহর্ষি পতঞ্জলি তাঁর “যোগসূত্রে” ‘ধারণার’ লক্ষণে বলেছেন— চিত্তকে কোনো দেশে আবদ্ধ বা সংস্থিত রাখাকেই বলে ‘ধারণা’। এক কথায় ধ্যেয় বস্তুতে চিত্ত নিবেশ হল ‘ধারণা’। দেব মূর্তিতে চিত্ত নিবেশের ক্ষেত্রে ধ্যেয় বস্তুটি বাহ্য বিষয়। নাভিমূলে, নাসাগ্রে, জিহ্বাগ্রে, নাড়িচক্রে চিত্ত নিবেশের ক্ষেত্রে ধ্যেয় বস্তুটি অভ্যন্তরীণ।

◽ধ্যান :—
মহর্ষি পতঞ্জলি তাঁর “যোগসূত্রে” ‘ধ্যান’-এর লক্ষণে বলেছেন— ধারণাতে জ্ঞান বৃত্তির একতাকে ‘ধ্যান’ বলে। ধারণার পরিণতি হল ‘ধ্যান’। ধ্যানে সাধকের চিন্তা প্রবাহের মধ্যে কোনো ছেদ বা বিরতি থাকে না। ধারণার চিন্তা প্রবাহ বিন্দু বিন্দু জল কণার মতো ছেদ সমন্বিত, ‘ধ্যানে’ চিন্তা প্রবাহ তৈল ধারার মতো ছেদ রহিত।

◽সমাধি :—
মহর্ষি পতঞ্জলি তাঁর ‘যোগসূত্রে’ সমাধির লক্ষণে বলেছেন ধ্যান যখন ধ্যেয় স্বভাবের আবেশে ঞ্জানাত্মক স্বভাবশূন্য হয় তখন তাকে সমাধি বলে। সমাধি হল ধ্যানের চরম উৎকর্ষ এবং যোগের শেষ স্তর। এই অবস্থায় কেবল পুরুষ বা আত্মা বিরাজ করে। সমাধি আত্মায় ধ্যান কর্তা; আত্মাই ধ্যানের বিষয়। এই অবস্থায় আমি ধ্যান করছি সাধকের এমন চিন্তাও থাকেনা। এ এক আত্মহারা অবস্থা, চিত্তের এই অবস্থাই হল সমাধি। যা অষ্টাঙ্গিক যোগাঙ্গের অন্তিম ও সর্বোচ্চ স্তর।

উত্তর:- ভারতীয় আস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে অন্যতম হল যোগ দর্শন। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি, যোগ দর্শনেও চারটি পুরুষার্থের উল্লেখ করা হয়েছে। তার মধ্যে মোক্ষ বা মুক্তিকে পরম পুরুষার্থ বলা হয়েছে, তারা মোক্ষ বা মুক্তিকে কৈবল্য বলে থাকেন। এই কৈবল্য লাভের উপায় রূপে যোগ দর্শনে আটটি যোগাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথম যোগ হল – যম, এই যম আবার পাঁচ প্রকার যথা – অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, এবং অপরিগ্রহ । এই পাঁচ প্রকার যম আলোচনা করলেই যমের স্বরূপ আলোচিত হবে, তাই এই পাঁচ প্রকার যমের আলোচনা করা হল ——

◽অহিংসা :-
যোগ নীতি তত্ত্ব অনুযায়ী কায়িক, বাচিক ও মানসিক ইত্যাদি কোনো প্রকার কাজ দ্বারা অপরকে ব্যথা প্রদান করাই হল হিংসা, এই হিংসা থেকে বিরত থাকাই হল অহিংসা। এই নীতি তত্ত্ব অনুযায়ী কোনো প্রাণী হত্যা করা যাবে না, মনে মনে কোনো অনিষ্ট চিন্তা করা চলবে না। এই অহিংসা অনুষ্ঠান পরাকাষ্ঠা প্রাপ্ত হলে চিত্তে শুল্ক ধর্মের আবির্ভাব হয় এবং হিংসা দূর হয়ে যায়।

◽সত্য :-
যোগ নীতি তত্ত্ব অনুযায়ী মিথ্যা কথা না বলা, কোনো প্রকার ছলনার আশ্রয় না নেওয়া; স্থান, কাল, পাত্র নির্বিশেষে সর্বদা অপরের কল্যাণ কামনায় ন্যায়নিষ্ঠ কাজ করা, যথার্থ কথা বলা, এবং চিন্তা করাকে সত্য বলা হয়। সত্য নিষ্ঠার দ্বারা চিত্ত শীঘ্রই যোগ শক্তি লাভের যোগ্য হয়ে ওঠে।

◽অস্তেয় :-
অস্তেয় শব্দের সাধারণ অর্থ হল চুরি না করা। চুরি বলতে না বলে পরদ্রব্য গ্রহণ করাকে বোঝায়। কিন্তু যোগ নীতি তত্ত্বে অস্তেয়কে অনেক কঠোর ভাবে গ্রহণ করা হয়েছে, এই নীতি তত্ত্বে অস্তেয় বলতে পরদ্রব্য গ্রহণ না করা এবং পরদ্রব্য গ্রহণ ইচ্ছাকে বর্জন করাকে বোঝায়। অস্তেয় দ্বারা চিত্ত মন দৃঢ়ীভূত হয়, চিত্ত বশীভূত হয় এবং যোগীর সব অভাব দূর হয়।

◽ব্রহ্মচর্য :-
সাধারণ ভাবে ব্রহ্মচর্য বলতে বীর্য ধারণ বোঝায়। কিন্তু যোগ নীতি তত্ত্ব অনুযায়ী সকল প্রকার ইন্দ্রিয়ের দ্বারা স্ত্রী সংস্পর্শ ত্যাগ হল ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যের দ্বারা বাক্যের ও সংকল্পের শক্তির বৃদ্ধি হয় এবং মন শুদ্ধি হয়।

◽অপরিগ্রহ :-
যোগ নীতি তত্ত্ব অনুযায়ী যোগের একটি অঙ্গ হল যম, যমের একটি পর্যায় হল অপরিগ্রহ। শুধুমাত্র দেহ রক্ষার জন্য প্রয়োজনীয় বিষয় ছাড়া অন্য সমস্ত প্রকার আকাঁঙ্খা বর্জন এবং অপরের দান গ্রহণ না করাকে অপরিগ্রহ বলা হয়। এই নীতি তত্ত্ব অনুযায়ী অপরিগ্রহ দ্বারা চিত্তে বৈরাগ্যের বীজ উৎপন্ন হয়।

🔷উপসংহার :-
যোগ নীতি তত্ত্ব অনুযায়ী অষ্ট যোগাঙ্গের প্রথম অঙ্গটি হল যম। কোনো ব্যক্তি যদি জাতি, দেশ, কাল ও পরিবেশ নির্বিশেষে অবিচ্ছিন্ন ভাবে যম অর্থ অনুসরণ করতে পারেন বা যম অঙ্গে সু-স্থির থাকতে পারেন তাহলে তাকে মহাব্রত বলে গণ্য করা হয়। এই মহাব্রত যোগীর উৎকৃষ্টতম আত্ম উন্নতি ঘটায়।

1. বিধি কয় প্রকার ও কী কী ?


উঃ- বিধি ছয় প্রকার, যেগুলি হল অপূর্ব বিধি, বিনিয়োগ বিধি, প্রয়োগ বিধি, অধিকার বিধি, নিয়ম বিধি, এবং পরিসংখ্যা বিধি।

2. নিয়ম-বিধি কী?
উঃ- অজ্ঞাত বিষয়ের জ্ঞাপক বেদ বাক্য হল বিধি। যেখানে বিকল্প প্রাপ্তি থাকে সেখানে কী করতে হবে তার নির্দেশ দেওয়া হয় যে বেদ বাক্যে, তা হল নিয়ম-বিধি। এই বিধি লঙ্ঘন করলে পাপ হয়।

3. পরিসংখ্যা বিধি কী?
উঃ- অজ্ঞাত বিষয়ের জ্ঞাপক বেদ বাক্য হল বিধি। যে সমস্ত বেদ বাক্যে কিছু কিছু কর্ম না করার নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলি হল পরিসংখ্যা বিধি। যেমন-শশক, সজারু প্রভৃতির মাংস না খাওয়ার নির্দেশ বেদে দেওয়া হয়েছে।

4. নিষেধ কী?
উঃ- যে সমস্ত কর্ম অনিষ্টের কারণ সেই সকল কর্ম থেকে নিবৃত্ত হওয়ার বিধান যে সমস্ত বেদ বাক্যে দেওয়া হয়, তা হল নিষেধ। যেমন-‘ন কলঞ্জং-ভক্ষয়েৎ’ হল একটি নিষেধ।

5. নিষেধ কয় প্রকার ও কী কী?
উঃ- নিষেধ চার প্রকার, যথা-বিকল্পহীন কর্ম বিষয়ে নিষেধ, যাগাদি ফলের বিরূপ সৃষ্টিকারী কর্মে নিষেধ, স্বাভাবিক প্রবৃত্তিজনিত কর্মে নিষেধ এবং রাগপ্রাপ্ত কর্ম বিষয়ে নিষেধ।

6. বিধি ও নিষেধের পার্থক্য কী?
উঃ- বিধি পালনে স্বর্গসুখ এবং নিষেধ না মানায় নরক দুঃখ লাভ হয়। বিধিবাক্যের প্রমেয় কর্মের প্রবৃত্তি এবং নিষেধ বাক্যের প্রমেয় কর্মে-নিবৃত্তি। বিধি প্রত্যক্ষ ভাবে পুরুষার্থ লাভ করায়, কিন্তু নিষেধ পরোক্ষভাবে পুরুষার্থ লাভ করায়।

7. বিধিবাক্যের প্রমেয় কী?
উঃ- বেদের ব্রাহ্মণ ভাগের যে সমস্ত বাক্য থেকে অজ্ঞাত বিষয়ের জ্ঞান পাওয়া যায়, তা হল বিধি। বিধিবাক্যের প্রমেয় হল কর্মে প্রবৃত্তি।

8. বিধিবাক্যের প্রকৃতি কী রূপ?
উঃ- বেদের ব্রাহ্মণ ভাগের যে সমস্ত বাক্য থেকে অজ্ঞাত বিষয়ের জ্ঞান পাওয়া যায়, তা হল বিধি।

9. বুদ্ধঘোষের মতে, শীল কয় প্রকার ও কী কী?
উঃ- বৌদ্ধ নীতিশাস্ত্রে ‘শীল’ শব্দের অর্থ হল পাপ কর্ম থেকে বিরত থাকা। কিন্তু,বুদ্ধঘোষের মতে, শীল দুই প্রকার-চারিত্র্য ও বারিত্র্যশীল।

10. জৈনমতে, অন্ধবিশ্বাস কয় প্রকার ও কী কী?
উঃ- ভারতীয় নাস্তিক দর্শনগুলির মধ্যে অন্যমত হল জৈন দর্শন। জৈন মতে, অন্ধ বিশ্বাস তিন প্রকার। যথা-লোকমুদা, দেবমুদা এবং পাষণ্ডীমুদা।

11. নৈতিক স্বাধীনতার নিয়ন্তাকে ভাগবদগীতায় কী বলা হয়েছে ?
উঃ- ভারতীয় নীতিশাস্ত্রে এক অমূল্য নিদর্শন হল ভাগবদ্গীতা। নৈতিক স্বাধীনতার নিয়ন্তাকে ভাগবদগীতায় হৃষীকেশ বলা হয়েছে।

12. একটি অপূর্ব বিধির উদাহরণ দাও ?
উঃ- বেদের ব্রাহ্মণ ভাগের যে সমস্ত বাক্য থেকে অজ্ঞাত বিষয়ের জ্ঞান পাওয়া যায়, তা হল বিধি। যেমন-‘অগ্নিহোত্রং ,জুহুয়াৎ ,স্বর্গকামঃ’ হল একটি অপূর্ব বিধি।

13. একটি বিনিয়োগ বিধির উদাহরণ দাও ?
উঃ- বেদের ব্রাহ্মণ ভাগের যে সমস্ত বাক্য থেকে অজ্ঞাত বিষয়ের জ্ঞান পাওয়া বায় তা হল বিধি। যেমন-দাধেন্দ্রিয়-কামস্য জুহুয়াৎ’ হল বিনিয়োগ বিধি।

14. একটি প্রয়োগবিধির উদাহরণ দাও?
উঃ- বেদের ব্রাহ্মণ ভাগের যে সমস্ত বাক্য থেকে অজ্ঞাত বিষয়ের জ্ঞান পাওয়া যায়, তা হল বিধি। যেমন-‘দল্লা জুহোতি’ হল একটি প্রয়োগবিধি।

15. একটি অধিকার বিধির উদাহরণ দাও ?
উঃ- বেদের ব্রাহ্মণ ভাগের যে সমস্ত বাক্য থেকে অজ্ঞাত বিষয়ের জ্ঞান পাওয়া যায়, তা হল বিধি। যেমন-‘যজেত স্বর্গকাম’ হল একটি অধিকার বিধি।

16. পরিসংখ্যাবিধি লঙ্ঘণ করলে পাপ ঘটে কী ?
উঃ- বেদের ব্রাহ্মহ্মণ ভাগের যে সমস্ত বাক্য থেকে অজ্ঞাত বিষয়ের জ্ঞান পাওয়া যায়, তা হল বিধি। এই বিধি সাত প্রকার, যেগুলির মধ্যে একটি হল পরিসংখ্যাবিধি। পরিসংখ্যাবিধি লঙ্ঘন করলে পাপ ঘটে না।

17. বিধিবাক্য প্রত্যক্ষ, না পরোক্ষভাবে মোক্ষের সহায়ক ?
উঃ- বেদের ব্রাহ্মণ ভাগের যে সমস্ত বাক্য থেকে অজ্ঞাত বিষয়ের জ্ঞান পাওয়া যায়, তা হল বিধি। এই বিধিবাক্য প্রত্যক্ষভাবে মোক্ষের সহায়ক।

18. নিষেধ প্রত্যক্ষ না পরোক্ষভাবে মোক্ষের সহায়ক?
উঃ- বেদের যে সমস্ত বাক্যে নিষিদ্ধ কর্ম না করার নির্দেশ দেওয়া হল তা হল নিষেধ। নিষেধ চার প্রকার। তাই এই নিষেধবাক্য পরোক্ষভাবে মোক্ষের সহায়ক হয়ে থাকে।

19. একটি নিষেধ বাক্যের উদাহরণ দাও।
উঃ- বেদের যে সমস্ত বাক্যে নিষিদ্ধ কর্ম না করার নির্দেশ দেওয়া হয় তা হল নিষেধ। যেমন-‘ন কলঙজং ভক্ষয়েৎ’ হল একটি নিষেধ বাক্য।

20. নিষেধ বাক্যের প্রমেয় কী?
উঃ- বেদের যে সমস্ত বাক্যে নিষিদ্ধ কর্ম না করার নির্দেশ দেওয়া হয় তা হল নিষেধ। নিষেধ চার প্রকার। এই নিষেধ বাক্যের প্রমেয় হল কর্মে নিবৃত্তি।

21. নিষেধ বাক্যের প্রকৃতি কীরূপ?
উঃ:-বেদের যে সমস্ত বাক্যে নিষিদ্ধ কর্ম না করার নির্দেশ দেওয়া হয় তা হল নিষেধ। নিষেধ চার প্রকার। তাই নিষেধ বাক্য নিবর্তক।

১. বিধি বলতে কী বোঝায়?

A) কোনো কাজ করতে নিষেধ করা
B) কোনো কাজ করার নির্দেশ দেওয়া
C) কোনো কাজ উপেক্ষা করা
D) কোনো কাজের ফল ভোগ করা

সঠিক উত্তর: B) কোনো কাজ করার নির্দেশ দেওয়া

২. নিষেধ বলতে কী বোঝায়?

A) কাজ করার নির্দেশ
B) কর্তব্য পালন
C) কোনো কাজ থেকে বিরত থাকার নির্দেশ
D) পুরস্কার প্রদান

সঠিক উত্তর: C) কোনো কাজ থেকে বিরত থাকার নির্দেশ

৩. বিধি ও নিষেধের আলোচনা প্রধানত কোন শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত?

A) নীতিশাস্ত্র
B) জ্যোতির্বিদ্যা
C) পদার্থবিদ্যা
D) গণিত

সঠিক উত্তর: A) নীতিশাস্ত্র

৪. “সত্য কথা বলো”—এটি কোন ধরনের নির্দেশ?

A) নিষেধ
B) বিধি
C) অনুজ্ঞা নয়
D) শাস্তি

সঠিক উত্তর: B) বিধি

৫. “মিথ্যা কথা বলো না”—এটি কোন ধরনের নির্দেশ?

A) বিধি
B) নিষেধ
C) পুরস্কার
D) অধিকার

সঠিক উত্তর: B) নিষেধ

৬. বিধির প্রধান উদ্দেশ্য কী?

A) কর্তব্যকর্মে প্রবৃত্ত করা
B) সব কাজ বন্ধ করা
C) অনৈতিক কাজকে উৎসাহ দেওয়া
D) শাস্তি দেওয়া

সঠিক উত্তর: A) কর্তব্যকর্মে প্রবৃত্ত করা

৭. নিষেধের প্রধান উদ্দেশ্য কী?

A) অনুচিত কাজ থেকে বিরত রাখা
B) সম্পদ অর্জন করা
C) ইচ্ছামতো কাজ করা
D) কর্তব্য উপেক্ষা করা

সঠিক উত্তর: A) অনুচিত কাজ থেকে বিরত রাখা

৮. ভারতীয় দর্শনের কোন শাখায় বিধি-নিষেধের আলোচনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ?

A) পূর্বমীমাংসা
B) চার্বাক
C) বৈশেষিক
D) যোগ

সঠিক উত্তর: A) পূর্বমীমাংসা

৯. পূর্বমীমাংসা দর্শনের প্রধান আলোচ্য বিষয় কী?

A) বৈদিক কর্ম ও ধর্ম
B) কেবল বস্তুজগৎ
C) কেবল যোগাভ্যাস
D) কেবল রাজনীতি

সঠিক উত্তর: A) বৈদিক কর্ম ও ধর্ম

১০. মীমাংসা দর্শনে ধর্মের জ্ঞান লাভের প্রধান উৎস কী?

A) প্রত্যক্ষ
B) বেদবাক্য
C) অনুমানমাত্র
D) ব্যক্তিগত ইচ্ছা

সঠিক উত্তর: B) বেদবাক্য

১১. “যজ্ঞ করো”—এটি কোন ধরনের বাক্যের উদাহরণ?

A) বিধিমূলক বাক্য
B) নিষেধমূলক বাক্য
C) প্রশ্নবোধক বাক্য
D) বর্ণনামূলক বাক্য

সঠিক উত্তর: A) বিধিমূলক বাক্য

১২. “চুরি কোরো না”—এটি কোন ধরনের বাক্যের উদাহরণ?

A) বিধিমূলক বাক্য
B) নিষেধমূলক বাক্য
C) বিবৃতিমূলক বাক্য
D) প্রার্থনামূলক বাক্য

সঠিক উত্তর: B) নিষেধমূলক বাক্য

১৩. বিধি-নিষেধের সঙ্গে কোন ধারণাটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত?

A) কর্তব্য ও অকর্তব্য
B) দৈহিক উচ্চতা
C) ভৌগোলিক অবস্থান
D) প্রাকৃতিক সংখ্যা

সঠিক উত্তর: A) কর্তব্য ও অকর্তব্য

১৪. নৈতিক বিধি মানুষকে কী করতে সাহায্য করে?

A) উচিত-অনুচিত বিচার করতে
B) সব নিয়ম অস্বীকার করতে
C) কেবল ব্যক্তিগত লাভ খুঁজতে
D) অন্যের ক্ষতি করতে

সঠিক উত্তর: A) উচিত-অনুচিত বিচার করতে

১৫. নিষেধ অমান্য করার একটি উদাহরণ কোনটি?

A) সত্য কথা বলা
B) অসহায়কে সাহায্য করা
C) জেনেশুনে অন্যের সম্পদ চুরি করা
D) প্রতিশ্রুতি পালন করা

সঠিক উত্তর: C) জেনেশুনে অন্যের সম্পদ চুরি করা

১৬. বিধি পালন করার একটি উদাহরণ কোনটি?

A) প্রতারণা করা
B) নিজের কর্তব্য পালন করা
C) অন্যের অধিকার নষ্ট করা
D) মিথ্যা সাক্ষ্য দেওয়া

সঠিক উত্তর: B) নিজের কর্তব্য পালন করা

১৭. মীমাংসা দর্শনে বৈদিক বিধির সঙ্গে কোন বিষয়টি যুক্ত?

A) ধর্ম নির্ধারণ
B) কেবল ইন্দ্রিয়সুখ
C) কেবল রাজনৈতিক ক্ষমতা
D) কেবল জড়পদার্থের শ্রেণিবিভাগ

সঠিক উত্তর: A) ধর্ম নির্ধারণ

১৮. বিধি ও নিষেধের মধ্যে প্রধান পার্থক্য কী?

A) বিধি কাজ করতে নির্দেশ দেয়, নিষেধ কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেয়
B) বিধি ও নিষেধের কোনো পার্থক্য নেই
C) বিধি কেবল অতীত বোঝায়
D) নিষেধ কেবল প্রশ্ন করে

সঠিক উত্তর: A) বিধি কাজ করতে নির্দেশ দেয়, নিষেধ কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেয়

১৯. “অহিংসা পালন করো”—এটি সাধারণ নৈতিক অর্থে কোন ধরনের নির্দেশ?

A) বিধি
B) নিষেধ
C) প্রশ্ন
D) বর্ণনা

সঠিক উত্তর: A) বিধি

২০. “অন্যের ক্ষতি কোরো না”—এটি কোন ধরনের নির্দেশ?

A) বিধি
B) নিষেধ
C) বর্ণনা
D) অনুমান

সঠিক উত্তর: B) নিষেধ

1. ধর্ম কী ?
উঃ- ভারতীয় নীতিতত্ত্বে অনুযায়ী ধর্ম হল একটি পুরুষার্থ। পুরুষ এটি সচেতনভাবে পেতে চায়। পুরুষকে যা ধারণ করে, তা হল ধর্ম। যে অমোঘ নৈতিক নিয়মে বিশ্বব্রহ্মাণ্ড পরিচালিত হয় সেই নৈতিক নিয়ম অনুযায়ী জীবন পরিচালনা করা হল ধর্ম। অনেকে, বেদ নির্দেশিত কর্তব্য পালনকে ধর্ম বলেন।

2. সাধারণ ধর্ম কী ?
উঃ:- মনু ধর্মকে দুই ভাগে ভাগ করেন, যা হল সাধারণ ধর্ম এবং বর্ণ ধর্ম। সামাজিক অবস্থান সাপেক্ষে একজন ব্যক্তির যে ধর্ম তা হল সাধারণ ধর্ম। বর্ণ ও আশ্রম নির্বিশেষে প্রত্যেক ব্যক্তিকে এই ধর্মগুলি অনুসরণ করতে হয়। তাই এগুলিকে সাধারণ ধর্ম বলতে হয়। ব্যক্তির নিজের শুদ্ধির জন্য এই ধর্ম গুলি পালনীয়। ধৃতি, ক্ষমা, অস্তেয়, ইন্দ্রিয় নিগ্রহ, অক্রোধ ইত্যাদি হল সাধারণ ধর্ম।

3. বর্ণধর্ম কী ?
উঃ- ভারতীয় নীতিবিদ্যা অনুযায়ী প্রত্যেক মানুষ সত্ত্ব, রজঃ এবং তমঃগুণের সমন্বয়ে গঠিত। কিন্তু প্রত্যেকটি গুণ সকলের মধ্যে সমান মাত্রায় থাকে না। গুণগুলির তারতম্য অনুযায়ী ব্যক্তির মানসিক প্রবণতা নির্ভর করে। এই প্রবণতা অনুযায়ী ভারতীয় সমাজে বর্ণ ভেদ করা হয়। এই বর্ণ হল চারটি, যেগুলি হল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শুদ্র। বর্ণ অনুযায়ী প্রত্যেক বর্ণের মানুষের জন্য ধর্ম বা কর্তব্য নির্ধারিত হয়েছে। এই ধর্ম গুলিকে বলা হয় বর্ণ ধর্ম।

4. আশ্রম ধর্ম কী ?
উঃ:- ভারতীয় নীতিতত্ত্বে ‘আশ্রম’ বলতে জীবনের এক একটি পর্যায়কে বোঝায়। মানুষ জীবনের এক একটি পর্যায়ে এক একটি আশ্রমে অবস্থান করে। মানুষের জীবনের চারটি পর্যায় অনুযায়ী অশ্রমও চারটি, এগুলি হল ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। আশ্রম ভেদে প্রত্যেক মানুষের ধর্ম বা কর্তব্য ভিন্ন ভিন্ন হয়। প্রতিটি আশ্রমে একজন মানুষকে যে কর্তব্য পালন করতে হয় তা হল আশ্রম ধর্ম।

5. স্বধর্ম কী ?
উঃ:- ‘স্ব’ শব্দের অর্থ নিজের। স্বধর্ম হল প্রত্যেক ব্যক্তির নিজের ধর্ম। এখানে নিজের ধর্ম বলতে নিজের বর্ণগত ধর্মকে বোঝায়। একটি বর্ণের অন্তর্গত মানুষের সেই বর্ণগত যে ধর্ম তা হল তার স্বধর্ম। যেমন, ক্ষত্রিয় বর্ণের অন্তর্ভুক্ত কোন ব্যক্তির ধর্ম হল ন্যায় যুদ্ধে অংশ গ্রহণ করা।

6. সামান্য ধর্ম কী ?
উঃ:-আচার্য প্রশস্তপাদ ধর্মকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন, যা হল সামান্য ধর্ম এবং বিশেষ ধর্ম। ব্যক্তির নির্বিশেষে সকল মানুষের পালনীয় ধর্ম হল সামান্য ধর্ম। ধর্মে শ্রদ্ধা, অহিংসা, ব্রহ্মচর্য, অস্তেয়, ভূতহিতস্ব ইত্যাদি হল সামান্য ধর্ম।

7. বিশেষ ধর্ম কী ?
উঃ:-আচার্য প্রশস্তপাদ ধর্মকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন, যা হল সামান্য ধর্ম এবং বিশেষ ধর্ম। ব্যক্তি নিজস্ব স্বভাব, সামাজিক অবস্থান এবং জীবনের নানা পর্যায় ভেদে যে ধর্ম নির্দিষ্ট করা হয় তা হল বিশেষ ধর্ম। বিশেষ ধর্ম দুই প্রকার-বর্ন ধর্ম এবং আশ্রম ধর্ম।

8. নিত্যকর্ম কী ?
উঃ:-ভারতীয় নীতিতত্ত্বে কর্মকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলির মধ্যে একটি হল নিত্যকর্ম। যে সমস্ত কর্ম করলে কোনো পুণ্য জন্মে না, কিন্তু না করলে পাপ হয়, তা হল নিত্যকর্ম। যেমন-সন্ধ্যা উপাসনা, মহাযজ্ঞ প্রভৃতি।

9. নৈমিত্তিক কর্ম কী ?
উঃ:- ভারতীয় নীতিতত্ত্বে কর্মকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলির একটি হল নৈমিত্তিক কর্ম। যে কর্মের অনুষ্ঠান কাঙ্খিত পাপ ক্ষয় এবং চিত্তের শুদ্ধি ঘটায় তা হল নৈমিত্তিক কর্ম। যেমন-‘জাতেষ্টি যাগ’ অনুষ্ঠান হল নৈমিত্তিক কর্ম।

10. নিষ্কাম কর্ম কী ?
উঃ:-ভারতীয় নীতিতত্ত্বে উদ্দেশ্যের ভিত্তিতে কর্মকে দুই ভাগে ভাগ করা হয়, যা হল নিষ্কাম ও সকাম কর্ম। জগৎ ও জীবনের স্বরূপ সম্পর্কে জ্ঞান-অর্জন করে এবং রাগ, দ্বেষ, মোহ মুক্ত হয়ে যে কর্ম করা হয় তা হল নিষ্কাম কর্মে। যেমন-শিক্ষাদান হল নিষ্কাম কর্ম।

11. নিষ্কাম কর্মের দুটি দিক কী কী ?
উঃ:-নিষ্কাম কর্মের দুটি দিক হল, (ক) এই কর্ম সঞ্চিত কর্মফল বিনষ্ট করে, এবং
(খ) এই কর্মের জন্য কোনো কর্মফল সঞ্চিত হয় না।

12. নিত্য ও নৈমিত্তিক কর্মের পার্থক্য করো ?
উঃ:- নিত্যকর্ম করে কোনো ফল পাওয়া যায় না, কিন্তু না করলে পাপ হয়। নিত্যকর্ম নির্ণিমিত্তিক। নৈমিত্তিক কর্ম করে ফল পাওয়া যায়। নৈমিত্তিক কর্ম হল সনিমিত্তিক।

13. সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য করো ?
উঃ- সকাম কর্ম হল বাসনাজনিত কর্ম। এই প্রকার কর্মের ক্ষেত্রে অমোঘ নৈতিক ,নিয়ম প্রযুক্ত হয়। নিষ্কাক কর্ম হল বাসনাহীন বা আসক্তিহীন কর্ম। এই প্রকার কর্মের ক্ষেত্রে অমোঘ নৈতিক নিয়ম প্রযুক্ত হয়। সকাম কর্ম জীবের বন্ধনের কারণ, কিন্তু নিষ্কাম কর্ম-বন্ধনের কারণ নয়।

১. ভগবৎগীতার রচয়িতা হিসেবে কাকে প্রথাগতভাবে গণ্য করা হয়?

A) বাল্মীকি
B) বেদব্যাস
C) কালিদাস
D) পতঞ্জলি

সঠিক উত্তর: B) বেদব্যাস

২. ভগবৎগীতা কোন মহাকাব্যের অংশ?

A) রামায়ণ
B) মহাভারত
C) রঘুবংশ
D) কুমারসম্ভব

সঠিক উত্তর: B) মহাভারত

৩. ভগবৎগীতায় মোট কয়টি অধ্যায় রয়েছে?

A) ১২টি
B) ১৫টি
C) ১৮টি
D) ২০টি

সঠিক উত্তর: C) ১৮টি

৪. ভগবৎগীতায় শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন?

A) যুধিষ্ঠির
B) অর্জুন
C) ভীষ্ম
D) কর্ণ

সঠিক উত্তর: B) অর্জুন

৫. ভগবৎগীতার নীতিতত্ত্বের অন্যতম প্রধান শিক্ষা কী?

A) কর্তব্যকর্ম সম্পাদন
B) কেবল সম্পদ অর্জন
C) ইন্দ্রিয়সুখ ভোগ
D) সব কাজ পরিত্যাগ

সঠিক উত্তর: A) কর্তব্যকর্ম সম্পাদন

৬. ভগবৎগীতায় কোন কর্মতত্ত্ব বিশেষভাবে গুরুত্ব পেয়েছে?

A) নিষ্কাম কর্ম
B) কেবল সকাম কর্ম
C) অকর্মণ্যতা
D) কেবল ভোগকর্ম

সঠিক উত্তর: A) নিষ্কাম কর্ম

৭. নিষ্কাম কর্ম বলতে কী বোঝায়?

A) ফলের প্রতি আসক্তি ছাড়া কর্তব্যকর্ম করা
B) কোনো কাজ না করা
C) কেবল ব্যক্তিগত লাভের জন্য কাজ করা
D) অন্যের ক্ষতি করা

সঠিক উত্তর: A) ফলের প্রতি আসক্তি ছাড়া কর্তব্যকর্ম করা

৮. “কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন”—এই শ্লোকটি কোন অধ্যায়ে রয়েছে?

A) প্রথম অধ্যায়
B) দ্বিতীয় অধ্যায়
C) ষষ্ঠ অধ্যায়
D) দ্বাদশ অধ্যায়

সঠিক উত্তর: B) দ্বিতীয় অধ্যায়

৯. ভগবৎগীতার মতে মানুষের অধিকার কোনটির ওপর?

A) কেবল কর্মের ওপর
B) কেবল কর্মফলের ওপর
C) অন্যের কর্মের ওপর
D) কোনো কিছুর ওপর নয়

সঠিক উত্তর: A) কেবল কর্মের ওপর

১০. ভগবৎগীতায় কর্মযোগ বলতে কী বোঝায়?

A) কর্তব্যকর্মের মাধ্যমে যোগসাধনা
B) কেবল শারীরিক ব্যায়াম
C) কেবল যজ্ঞ সম্পাদন
D) সব কর্ম ত্যাগ

সঠিক উত্তর: A) কর্তব্যকর্মের মাধ্যমে যোগসাধনা

১১. ভগবৎগীতায় জ্ঞানযোগের প্রধান বিষয় কী?

A) আত্মতত্ত্ব ও যথার্থ জ্ঞান
B) সম্পদ অর্জন
C) রাজনৈতিক ক্ষমতা
D) ইন্দ্রিয়সুখ

সঠিক উত্তর: A) আত্মতত্ত্ব ও যথার্থ জ্ঞান

১২. ভগবৎগীতায় ভক্তিযোগ বলতে কী বোঝায়?

A) ঈশ্বরের প্রতি ভক্তি ও আত্মসমর্পণ
B) কেবল সম্পদ দান
C) কেবল শারীরিক অনুশীলন
D) অন্যের প্রতি বিদ্বেষ

সঠিক উত্তর: A) ঈশ্বরের প্রতি ভক্তি ও আত্মসমর্পণ

১৩. ভগবৎগীতার মতে আত্মা কেমন?

A) নশ্বর
B) অবিনশ্বর
C) সর্বদা পরিবর্তনশীল
D) কেবল দেহের সমান

সঠিক উত্তর: B) অবিনশ্বর

১৪. ভগবৎগীতায় স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কে?

A) যিনি সুখ-দুঃখে অবিচল থাকেন
B) যিনি সর্বদা ক্রোধ করেন
C) যিনি কেবল সম্পদ চান
D) যিনি কর্তব্য এড়িয়ে চলেন

সঠিক উত্তর: A) যিনি সুখ-দুঃখে অবিচল থাকেন

১৫. ভগবৎগীতায় যোগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী?

A) সমত্ববুদ্ধি
B) অতিরিক্ত আসক্তি
C) প্রতিহিংসা
D) লোভ

সঠিক উত্তর: A) সমত্ববুদ্ধি

১৬. “সমত্বং যোগ উচ্যতে”—এর অর্থ কী?

A) সমভাবই যোগ বলে পরিচিত
B) সম্পদই যোগ
C) ভোগই যোগ
D) ক্রোধই যোগ

সঠিক উত্তর: A) সমভাবই যোগ বলে পরিচিত

১৭. ভগবৎগীতায় গুণের সংখ্যা কয়টি?

A) দুটি
B) তিনটি
C) চারটি
D) পাঁচটি

সঠিক উত্তর: B) তিনটি

১৮. ত্রিগুণের অন্তর্ভুক্ত কোনগুলি?

A) সত্ত্ব, রজঃ, তমঃ
B) ধর্ম, অর্থ, কাম
C) যম, নিয়ম, আসন
D) বুদ্ধ, ধর্ম, সংঘ

সঠিক উত্তর: A) সত্ত্ব, রজঃ, তমঃ

১৯. সত্ত্বগুণের প্রধান বৈশিষ্ট্য কী?

A) জ্ঞান ও স্বচ্ছতা
B) অলসতা ও অজ্ঞান
C) অতিরিক্ত আসক্তি ও চঞ্চলতা
D) ক্রোধ ও হিংসা

সঠিক উত্তর: A) জ্ঞান ও স্বচ্ছতা

২০. রজোগুণের প্রধান বৈশিষ্ট্য কী?

A) কর্মপ্রবণতা ও আসক্তি
B) সম্পূর্ণ নিষ্ক্রিয়তা
C) কেবল জ্ঞান
D) সব আকাঙ্ক্ষার অবসান

সঠিক উত্তর: A) কর্মপ্রবণতা ও আসক্তি

২১. তমোগুণের প্রধান বৈশিষ্ট্য কী?

A) জ্ঞান ও পবিত্রতা
B) মোহ ও অজ্ঞান
C) সমত্ববুদ্ধি
D) অনাসক্তি

সঠিক উত্তর: B) মোহ ও অজ্ঞান

২২. ভগবৎগীতায় স্বধর্ম বলতে কী বোঝায়?

A) নিজের কর্তব্য বা ধর্ম
B) অন্যের সম্পদ
C) কেবল উপাসনা
D) সব কর্তব্য পরিত্যাগ

সঠিক উত্তর: A) নিজের কর্তব্য বা ধর্ম

২৩. ভগবৎগীতার মতে আদর্শ কর্মীর একটি প্রধান বৈশিষ্ট্য কী?

A) কর্মফলের প্রতি অনাসক্তি
B) ব্যক্তিগত লাভের লোভ
C) কর্তব্য থেকে পলায়ন
D) অহংকার

সঠিক উত্তর: A) কর্মফলের প্রতি অনাসক্তি

২৪. ভগবৎগীতার নীতিতত্ত্বে আত্মসংযমের গুরুত্ব কী?

A) মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা
B) আকাঙ্ক্ষা বৃদ্ধি করা
C) অন্যকে নিয়ন্ত্রণ করা
D) কর্তব্য পরিত্যাগ করা

সঠিক উত্তর: A) মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা

২৫. ভগবৎগীতার নীতিতত্ত্বের একটি প্রধান লক্ষ্য কী?

A) কর্তব্যপালন, আত্মসংযম ও আধ্যাত্মিক উন্নতি
B) কেবল সম্পদ অর্জন
C) কেবল ইন্দ্রিয়সুখ
D) সামাজিক ক্ষমতা বৃদ্ধি

সঠিক উত্তর: A) কর্তব্যপালন, আত্মসংযম ও আধ্যাত্মিক উন্নতি

১। শীল কী?
উঃ- বৌদ্ধ নীতিতত্ত্ব অনুযায়ী পাপ কর্ম থেকে বিরত থাকা হল শীল। যেমন-কায়,মন ও বাক্যে হিংসা বর্জন করা হল শীল।

২। পঞ্চশীল কী ? পঞ্চশীলগুলি কী কী ?
উঃ – গৌতম বুদ্ধ, সম্যক কর্ম মার্গে নির্বাণ লাভে ইচ্ছুক ব্যক্তিকে পাঁচ প্রকার কর্ম অনুশীলনের নির্দেশ দিয়েছেন, এই পাঁচটি কর্ম হল অহিংসা, অস্তেয়, মাদকদ্রব্য বর্জন, সত্যভাষণ এবং ব্রহ্মচর্য পালন। এগুলিকে একসঙ্গে পঞ্চশীল বলা হয়। এবং গৌতম বুদ্ধ নির্বাণ লাভে ইচ্ছুক ব্যক্তিকে পাঁচটি কর্ম অনুশীলনের নির্দেশ দিয়েছেন। এগুলিকে পঞ্চশীল বলা হয়। বৌদ্ধ নীতিতত্ত্বে পঞ্চশীলের অন্তর্গত পাঁচটি কর্ম হল-অহিংসা, অস্তেয়, মাদক দ্রব্য বর্জন, সত্য ভাষণ এবং ব্রহ্মচর্য পালন।

৩। অস্তেয় কী ?
উঃ -বৌদ্ধ নীতিতত্ত্বের অন্তর্গত একটি শীল হল অস্তেয়। অস্তেয় হল চুরি না করা, অন্য ব্যক্তিকে চুরি করতে প্রবৃত্ত না করা, অপরের চুরি করা অনুমোদন না করা এবং সবরকম অদত্ত বস্তু ত্যাগ করা।

৪। অহিংসা কী ?
উঃ-বৌদ্ধ পঞ্চশীলের একটি অঙ্গ হল অহিংসা। প্রাণী হত্যা না-করা, প্রাণঘাতের কারণ না হওয়া, অপরকে হত্যা করতে অনুমোদন না দেওয়া, কোনো কিছু দ্বারা কোনো প্রাণীকে আঘাত না করা, কটুবাক্য না বলা, অপরের ক্ষতি চিন্তা না করা হল অহিংসা ।

৫ । বৌদ্ধ নীতিতত্ত্বে প্রজ্ঞা বলতে কী বোঝায় ?
উঃ – বৌদ্ধ নীতি তত্ত্ব অনুযায়ী চারটি আর্যসত্য সম্পর্কে যথাযথ জ্ঞান হল প্রজ্ঞা। এই তত্ত্বে সমাধির চারটি স্তর শিকার করা হয় এবং শেষ স্তরের আসক্তি দ্রবীভূত হয়ে একটি উদাসীনতার ভাব আসে। এই অবস্থায় প্রজ্ঞার উদয় হয়। প্রজ্ঞা দ্বারা সাধক নির্বাণ লাভ করেন এবং অর্হৎ রূপে গণ্য হয়।

৬। বুদ্ধদেব নিষ্কামকর্মকে কীসের সঙ্গে তুলনা করেছেন ?
উঃ -গৌতমবুদ্ধের মতে, নিষ্কাম কর্মের দ্বারা নির্বাণ লাভ করা যেতে পারে। তাঁর মতে, অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের মাধ্যমে কামনা-বাসনা লোপ করতে পারলে নিষ্কাম কর্ম করা যেতে পারে। তিনি নিষ্কাম কর্মকে শুষ্ক বীজের সঙ্গে তুলনা করেছেন ।

৭। অষ্টাঙ্গিক মার্গ কয়টি স্কন্ধে বিভক্ত ?
উঃ- বৌদ্ধ নীতিদর্শন অনুযায়ী মানব জীবনের চরম পুরুষার্ত নির্বাণ লাভের উপায় হল অষ্টাঙ্গিক মার্গ। এই অষ্টাঙ্গিক মার্গ তিনটি স্কন্ধে বিভক্ত। সেগুলি হল-প্রজ্ঞা, শীল ও সমাধি ।

৮। সত্যশীল কী?
উঃ- বৌদ্ধ নীতিদর্শন অনুযায়ী মানবজীবনের চরম পুরুষার্থ নির্বাণ লাভের উপায় অষ্টাঙ্গিক মার্গ তিনটি স্কন্ধে বিভক্ত। এই তিনটি স্কন্ধের মধ্যে একটি হল শীল, যা সম্যক মার্গের অন্তর্গত। এখানে পাঁচটি শীল অনুশীলনের নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে একটি হল সত্য কথা বলা। মিথ্যা ভাষণ না করা এবং মিথ্যা ভাষণ অনুমোদন না করা হল সত্যশীল।

৯। বৌদ্ধ মতে, কর্ম কয় প্রকার ?
উঃ- বৌদ্ধ নীতিশাস্ত্রে মনে করা হয় কর্ম যেমন বন্ধনের কারণ তেমনি কর্মই মুক্তির বা নির্বাণের কারণ। এই নীতি দর্শনে বলা হয় সকাম কর্ম তিন প্রকার, যেগুলি হল-কায়িক, বাচিক ও মানসিক।

১. বৌদ্ধধর্মের প্রবর্তক কে?

A) মহাবীর
B) গৌতম বুদ্ধ
C) কপিল
D) পতঞ্জলি

সঠিক উত্তর: B) গৌতম বুদ্ধ

২. গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?

A) কুশীনগর
B) সারনাথ
C) লুম্বিনী
D) বোধগয়া

সঠিক উত্তর: C) লুম্বিনী

৩. গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করেন?

A) লুম্বিনী
B) বোধগয়া
C) সারনাথ
D) রাজগৃহ

সঠিক উত্তর: B) বোধগয়া

৪. বৌদ্ধধর্মের মূল শিক্ষার অন্যতম ভিত্তি কোনটি?

A) চারটি আর্যসত্য
B) পুরুষার্থ
C) পঞ্চমহাযজ্ঞ
D) ত্রিগুণ তত্ত্ব

সঠিক উত্তর: A) চারটি আর্যসত্য

৫. বৌদ্ধধর্মে আর্যসত্য কয়টি?

A) দুটি
B) তিনটি
C) চারটি
D) পাঁচটি

সঠিক উত্তর: C) চারটি

৬. প্রথম আর্যসত্য কী?

A) দুঃখ
B) দুঃখসমুদয়
C) দুঃখনিরোধ
D) দুঃখনিরোধগামিনী প্রতিপদ

সঠিক উত্তর: A) দুঃখ

৭. দ্বিতীয় আর্যসত্য কী?

A) দুঃখ
B) দুঃখসমুদয়
C) দুঃখনিরোধ
D) নির্বাণ

সঠিক উত্তর: B) দুঃখসমুদয়

৮. তৃতীয় আর্যসত্য কী?

A) দুঃখ
B) তৃষ্ণা
C) দুঃখনিরোধ
D) কর্ম

সঠিক উত্তর: C) দুঃখনিরোধ

৯. চতুর্থ আর্যসত্য কী?

A) দুঃখ
B) দুঃখসমুদয়
C) দুঃখনিরোধ
D) দুঃখনিরোধগামিনী প্রতিপদ

সঠিক উত্তর: D) দুঃখনিরোধগামিনী প্রতিপদ

১০. বৌদ্ধধর্মে দুঃখের প্রধান কারণ কী?

A) তৃষ্ণা
B) দান
C) অহিংসা
D) প্রজ্ঞা

সঠিক উত্তর: A) তৃষ্ণা

১১. বৌদ্ধধর্মে দুঃখ নিরোধের উপায় হিসেবে কোন পথের কথা বলা হয়েছে?

A) অষ্টাঙ্গিক মার্গ
B) যজ্ঞমার্গ
C) ভোগমার্গ
D) কেবল তপস্যা

সঠিক উত্তর: A) অষ্টাঙ্গিক মার্গ

১২. বৌদ্ধধর্মে অষ্টাঙ্গিক মার্গের অঙ্গ কয়টি?

A) চারটি
B) পাঁচটি
C) আটটি
D) দশটি

সঠিক উত্তর: C) আটটি

১৩. নিচের কোনটি অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত?

A) সম্যক দৃষ্টি
B) সম্যক সংকল্প
C) সম্যক বাক্
D) উপরের সবকটি

সঠিক উত্তর: D) উপরের সবকটি

১৪. সম্যক বাক্ বলতে কী বোঝায়?

A) সত্য ও কল্যাণকর কথা বলা
B) মিথ্যা বলা
C) নীরব থাকাই একমাত্র কর্তব্য
D) অন্যকে অপমান করা

সঠিক উত্তর: A) সত্য ও কল্যাণকর কথা বলা

১৫. সম্যক কর্মান্ত বলতে কী বোঝায়?

A) সৎ ও নৈতিক কাজ
B) অসৎ কাজ
C) সম্পদ সঞ্চয়
D) কেবল ধ্যান

সঠিক উত্তর: A) সৎ ও নৈতিক কাজ

১৬. বৌদ্ধধর্মের পঞ্চশীল কয়টি?

A) তিনটি
B) চারটি
C) পাঁচটি
D) আটটি

সঠিক উত্তর: C) পাঁচটি

১৭. নিচের কোনটি পঞ্চশীলের অন্তর্ভুক্ত?

A) প্রাণিহত্যা থেকে বিরত থাকা
B) চুরি থেকে বিরত থাকা
C) মিথ্যা কথা থেকে বিরত থাকা
D) উপরের সবকটি

সঠিক উত্তর: D) উপরের সবকটি

১৮. বৌদ্ধ নীতিতত্ত্বে অহিংসার অর্থ কী?

A) প্রাণীর প্রতি হিংসা পরিহার
B) সম্পদ অর্জন
C) যজ্ঞ সম্পাদন
D) ইন্দ্রিয়সুখ বৃদ্ধি

সঠিক উত্তর: A) প্রাণীর প্রতি হিংসা পরিহার

১৯. বৌদ্ধধর্মে নির্বাণ বলতে কী বোঝায়?

A) তৃষ্ণা ও দুঃখের নিরোধ
B) সম্পদ অর্জন
C) সামাজিক প্রতিষ্ঠা
D) ইন্দ্রিয়সুখ

সঠিক উত্তর: A) তৃষ্ণা ও দুঃখের নিরোধ

২০. বৌদ্ধধর্মের ত্রিরত্ন কী কী?

A) বুদ্ধ, ধর্ম ও সংঘ
B) ধর্ম, অর্থ ও কাম
C) যম, নিয়ম ও আসন
D) সম্যক জ্ঞান, অর্থ ও কাম

সঠিক উত্তর: A) বুদ্ধ, ধর্ম ও সংঘ

২১. বৌদ্ধধর্মে ‘মধ্যম প্রতিপদ’ বলতে কী বোঝায়?

A) ভোগ ও কঠোর আত্মক্লেশ—উভয় চরমপন্থা পরিহার
B) কেবল ভোগ করা
C) কেবল কঠোর আত্মক্লেশ করা
D) সব কাজ পরিত্যাগ করা

সঠিক উত্তর: A) ভোগ ও কঠোর আত্মক্লেশ—উভয় চরমপন্থা পরিহার

২২. বৌদ্ধধর্মের ‘অনিত্য’ ধারণার অর্থ কী?

A) সব শর্তাধীন বস্তু পরিবর্তনশীল
B) সবকিছু চিরস্থায়ী
C) আত্মা চিরন্তন
D) কোনো পরিবর্তন ঘটে না

সঠিক উত্তর: A) সব শর্তাধীন বস্তু পরিবর্তনশীল

২৩. বৌদ্ধধর্মে ‘অনাত্মবাদ’ বলতে কী বোঝায়?

A) স্থায়ী ও অপরিবর্তনীয় আত্মার ধারণা অস্বীকার
B) আত্মাকে চিরস্থায়ী বলে স্বীকার
C) ঈশ্বরকে একমাত্র সত্য বলা
D) দেহকেই চিরস্থায়ী বলা

সঠিক উত্তর: A) স্থায়ী ও অপরিবর্তনীয় আত্মার ধারণা অস্বীকার

২৪. বৌদ্ধধর্মে করুণার অর্থ কী?

A) অন্যের দুঃখ দূর করার আন্তরিক মনোভাব
B) অন্যের প্রতি হিংসা
C) সম্পদ সঞ্চয়
D) ব্যক্তিগত স্বার্থসিদ্ধি

সঠিক উত্তর: A) অন্যের দুঃখ দূর করার আন্তরিক মনোভাব

২৫. বৌদ্ধ নীতিতত্ত্বের প্রধান লক্ষ্য কী?

A) দুঃখের নিরোধ ও নির্বাণলাভ
B) অর্থ উপার্জন
C) রাজনৈতিক ক্ষমতা
D) ইন্দ্রিয়সুখ বৃদ্ধি

সঠিক উত্তর: A) দুঃখের নিরোধ ও নির্বাণলাভ

১। ত্রিরত্ন কী?
উঃ- জৈন নীতিতত্ত্বে মোক্ষলাভের জন্য তিনটি উপদেশ দেওয়া হয়েছে, যা হল সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চারিত্র এবং তিনটিকে একত্রে ‘ত্রিরত্ন’ বলা হয়।

২।র্জৈন নীতিতত্ত্ব অনুযায়ী মোক্ষলাভের পথগুলি কী কী?
উঃ- জৈন নীতিতত্ত্বে অনুযায়ী মোক্ষলাভের পথগুলি হল সংবর ও নির্জর। আস্রব গতির প্রতিরোধ করা হল সংবর। কর্ম ও পুদ্গল পরমানুর বিনাশ করা হল নির্জর।

৩। সংবর কী ?
উঃ- জৈন নীতিতত্ত্ব অনুযায়ী মোক্ষলাভের দুটি পথ হল সংবর এবং নির্জর। জৈন নীতিতত্ত্ব অনুযায়ী আত্মায় পুদ্গল পরমাণুর প্রবেশ হল আস্রব। এই আস্রব কর্ম স্রোতের ধারা। তাই মোক্ষ পেতে ইচ্ছুক ব্যক্তিকে আস্রব প্রতিরোধ করতে হয়। আস্রব গতির প্রতিরোধকে বলা হয় সংবর।

৪। নির্জর কী ?
উঃ- জৈন নীতিতত্ত্ব অনুযায়ী মোক্ষলাভের দুটি পথ হল সংবর এবং নির্জর। কর্ম ও পুদ্গল পরমাণুর বিনাশ হল মোক্ষের উৎপাদক। এই বিনাশকে বলা হয় নির্জর।

৫। সম্যক্ চারিত্রের অন্তর্গত পাঁচটি ব্রত কী?
উঃ- জৈন নীতিতত্ত্বে উল্লেখিত ত্রিরত্নের অন্তর্গত একটি রত্ন হল সম্যক চারিত্র। সম্যক চারিত্রের মধ্যে পাঁচটি ব্রত থাকে। সম্যক্ চারিত্রের অন্তর্গত পাঁচটি ব্রত হল যথাক্রমে অহিংসা, অস্তেয়, সত্য, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ।

৬। জৈন নীতিতত্ত্ব অনুযায়ী ব্রহ্মচর্য কী?
উঃ- জৈন নীতিতত্ত্বের একটি রত্ন হল সম্যক্ চারিত্র। সম্যক্ চারিত্রের মধ্যে পাঁচটি ব্রত থাকে। এই পাঁচটি ব্রতের একটি হল ব্রহ্মহ্মচর্য। মন, বাক্য ও দেহের দ্বারা কৃত পারলৌকিক এবং ঐহিক বৃদ্ধির জন্য কৃত সকল প্রকার কর্ম থেকে বিরত থাকা হল ব্রহ্মচর্য। সকল প্রকার সম্ভোগ থেকে বিরত থাকা হল ব্রহ্মচর্য। জৈন মতে, ব্রহ্মচর্য হল আঠারো প্রকার।

৭। জৈন নীতিতত্ত্ব অনুযায়ী অহিংসা কী?
উঃ- জৈন নীতিতত্ত্বের ত্রিরত্নের একটি রত্ন হল সম্যক্ চরিত্র। সম্যক্ চরিত্রের মধ্যে পাঁচটি ব্রত থাকে। এই পাঁচটি ব্রত্যের একটি অহিংসা। জৈন নীতিতত্ত্ব অনুযায়ী গতিমান ও গতিহীন সকল প্রকার জীবের প্রতি কর্মে, বাক্যে, মনে হিংসা থেকে বিরত থাকা হল অহিংসা।

৮। অনুব্রত কী?
উঃ- জৈন নীতিতত্ত্বে মোক্ষলাভে ইচ্ছুক ব্যক্তিকে সম্যক দৃষ্টিতে যে পাঁচটি ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে, সংসারী মানুষের ক্ষেত্রে এগুলি কিছুটা শিথিল করা হয়। পঞ্চব্রতের এই শিথিল রূপকে অনুব্রত বলা হয়।

৯। মহাব্রত কী?
উঃ- জৈন নীতিতত্ত্বে মোক্ষলাভের ইচ্ছুক ব্যক্তিকে সম্যক্ দৃষ্টিতে যে পাঁচটি ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে, তা জৈন সন্ন্যাসীদের কঠোরভাবে অনুসরণ করতে হয় এবং পঞ্চব্রতের এই কঠোর রূপ হল মহাব্রত।

১০। জৈন নীতিতত্ত্বে অস্তেয় কী?
উঃ- গৌতমবুদ্ধ নির্বাণ লাভে ইচ্ছুক ব্যক্তিকে পাঁচটি কর্ম অনুশীলনের উপদেশ দিয়েছেন। এই পাঁচটি কর্মকে পঞ্চশীল বলা হয় এবং পাঁচটি কর্মের একটি হল অস্তেয়। জৈন নীতিতত্ত্ব অনুযায়ী দান ব্যতীত চুরি বা প্রতারণা দ্বারা অপরের দ্রব্য গ্রহণ না করা হল অন্তেয়।

১১। জৈন মতে, জীবের বন্ধনের কারণ কী ?
উঃ- জৈন নীতিতত্ত্বে বন্ধন বলতে জীবনের জন্মগ্রহণ ও নানাপ্রকার দুঃখ-কষ্ট ভোগ বোঝায়। জৈন নীতিতত্ত্ব অনুযায়ী আত্মার সঙ্গে পুদ্‌গলের সংযুক্তি জীবের বন্ধনের কারণ।

১২। মহাব্রত ও অনুব্রতের মধ্যে পার্থক্য কী?
উঃ- জৈন নীতিতত্ত্ব অনুযায়ী মোক্ষলাভের সহায়ক পাঁচ প্রকার কর্ম হল অহিংসা,সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। জৈন সন্ন্যাসীদেরকে এই পাঁচটি কর্ম কঠোরভাবে অনুশীলনের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে এগুলিকে পঞ্চমহাব্রত বলা হয়। কিন্তু সংসারী মানুষের ক্ষেত্রে এগুলির কঠোরতা কিছুটা শিথিল করা হয়েছে। পাঁচটি কর্মের এই শিথিল রূপকে পঞ্চঅনুব্রত বলা হয়।

১৩। জৈন নীতিতত্ত্ব অনুযায়ী বন্ধন ব্যাখ্যা করো ?
উঃ- ভারতীয় দর্শনে ‘বন্ধন’ বলতে জীবের জন্মগ্রহণ এবং ফলে নানারকমের দুঃখদুর্দশার ভোগ বোঝায়। জৈন নীতিতত্ত্ব অনুযায়ী ক্রোধ, মান, মায়া ও লোভ ইত্যাদি কষারের উপস্থিতির জন্য পুদগল আত্মালগ্ন হয়। জীবের দেহ হল পুদগল সৃষ্ট। তাই এই মত অনুসারে, কর্মানুসারে পুদগল সৃষ্ট দেহপ্রাপ্তি এবং আনুষঙ্গিক দুঃখ-বেদনা ভোগ হল বন্ধন ।

১৪। জৈন মতে কষাই কি ?
উঃ- জৈন নীতিতত্ত্ব অনুযায়ী আত্মা পুদগল লগ্ন হওয়া হল বন্ধন। কষয়া উপস্থিত থাকলে পুদ্‌গল লগ্ন হয়। ক্রোধ, মান, মায়া ও লোভ ইত্যাদি হল কষায়। কেননা,
এগুলি উপস্থিত থাকলে পুদ্‌গল আত্মা লগ্ন হয়।

১৫। জৈন মতে, পঞ্চমহাব্রত কী কী ?
উঃ- জৈন নীতিতত্ত্বে সম্যক্ চারিত্র লাভের জন্য জৈন সন্ন্যাসীদেরকে পাঁচটি ব্রত কঠোরভাবে পালনের উপদেশ দেওয়া হয়েছে। এই পাঁচটি ব্রত হল অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ। এই পাঁচটি ব্রতের এই কঠোর রূপকে পঞ্চমহাব্রত বলা হয়।

১৬। জৈন মতে, জীবনের বন্ধনের কারণ কী ?
উঃ- ভারতীয় নাস্তিক নীতি দর্শনগুলির মধ্যে একটি হল জৈন নীতিশাস্ত্র। জৈন নীতিশাস্ত্রে চেতন দ্রব্যকে বা আত্মাকে জীব বলা হয়। জীব দুই প্রকার বন্ধ ও মুক্ত জীব। এই নীতিতত্ত্ব অনুযায়ী পুদ্গলের সঙ্গে আত্মার-সংযুক্তি জীবের বন্ধনের কারণ।

১৭ । জৈন মতে, কর্ম কয় প্রকার ?
উঃ- ভারতীয় নাস্তিক নীতিদর্শনগুলির মধ্যে একটি হল জৈন নীতিশাস্ত্র। এই নীতিতত্ত্ব অনুযায়ী কেবল জ্ঞান দ্বারা আলোকিত কর্মের মাধ্যমে জীবের বন্ধনের মুক্তি। ঘটতে পারে। জৈন মতে, কর্ম আট প্রকার।

১৮। জৈন মতে, জীব কয় প্রকার ও কী কী?
উঃ- জৈন নীতিশাস্ত্রে চেতন দ্রব্যকে বা আত্মাকে জীব বলা হয়। জৈন মতে, জীব দুই প্রকার। যথা-এস ও স্থাবর। এস জীব দুই প্রকার, বদ্ধ ও মুক্ত জীব।

১৯। জৈন মতে, তিন প্রকার অন্ধবিশ্বাস কী কী ?
উঃ- জৈন নীতিতত্ত্ব অনুযায়ী তিন প্রকার অন্ধবিশ্বাস দূর করতে পারলে জীব সম্যক্ শ্রদ্ধার অধিকারী হতে পারে। এই তিন প্রকার হল, (ক) লোকমুদা অর্থাৎ নদীতে স্নান করা, কোনো বৃক্ষ প্রদক্ষিণ করা ইত্যাদি আত্মশুদ্ধির জন্য প্রয়োজনীয় বলে সাধারণ মানুষের বিশ্বাস। (খ) দেবমুদা বা ঈশ্বরে বিশ্বাস, রোগ মুক্তির জন্য ঈশ্বর উপাসনা ইত্যাদি। (গ) পাষণ্ডীমুদা বা পাষণ্ডে বিশ্বাস এবং তাঁদের ধর্মগুরু বলে গ্রহণ করা ।

২০। জৈন মতে, পুদ্‌গল কী ?
উঃ- জৈন নীতিশাস্ত্র অনুযায়ী পুদ্গল আকর্ষণের জন্য দেহপ্রাপ্তি ঘটে থাকে এবং এই দেহ প্রাপ্তির জন্য বন্ধন ঘটে থাকে। এই মতে, যে দ্রব্য সংযোগ ও বিভাগযোগ্য তাই হল পুদ্‌গল ।

২১। জৈন মতে, অন্ধবিশ্বাস কয় প্রকার ও কী কী ?
উঃ- ভারতীয় নাস্তিক দর্শনগুলির মধ্যে অন্যতম হল জৈন দর্শন। জৈন মতে, অন্ধ বিশ্বাস তিন প্রকার, যথা-লোকমুদা, দেবমুদা এবং পাষণ্ডীমুদা।

১. জৈনধর্মের ২৪তম তীর্থঙ্কর কে?

A) ঋষভনাথ
B) পার্শ্বনাথ
C) মহাবীর
D) গৌতম বুদ্ধ

সঠিক উত্তর: C) মহাবীর

২. জৈনধর্মের প্রথম তীর্থঙ্কর কে?

A) মহাবীর
B) ঋষভনাথ
C) পার্শ্বনাথ
D) অজিতনাথ

সঠিক উত্তর: B) ঋষভনাথ

৩. জৈন নীতিতত্ত্বের প্রধান ভিত্তি কোনটি?

A) যজ্ঞ
B) অহিংসা
C) ভোগবাদ
D) ঈশ্বরবাদ

সঠিক উত্তর: B) অহিংসা

৪. জৈনধর্মে ত্রিরত্ন কয়টি?

A) দুটি
B) তিনটি
C) চারটি
D) পাঁচটি

সঠিক উত্তর: B) তিনটি

৫. জৈনধর্মের ত্রিরত্নের অন্তর্ভুক্ত কোনটি?

A) সম্যক দর্শন
B) সম্যক জ্ঞান
C) সম্যক চরিত্র
D) উপরের সবকটি

সঠিক উত্তর: D) উপরের সবকটি

৬. জৈনধর্মে সম্যক দর্শন বলতে কী বোঝায়?

A) যথার্থ বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি
B) যথার্থ সম্পদ
C) যথার্থ ভোগ
D) যথার্থ যজ্ঞ

সঠিক উত্তর: A) যথার্থ বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি

৭. সম্যক জ্ঞান বলতে কী বোঝায়?

A) যথার্থ জ্ঞান
B) ইন্দ্রিয়সুখ
C) সম্পদ অর্জন
D) সামাজিক মর্যাদা

সঠিক উত্তর: A) যথার্থ জ্ঞান

৮. সম্যক চরিত্র বলতে কী বোঝায়?

A) নৈতিক ও সৎ আচরণ
B) কেবল শাস্ত্র পাঠ
C) সম্পদ সঞ্চয়
D) যজ্ঞ সম্পাদন

সঠিক উত্তর: A) নৈতিক ও সৎ আচরণ

৯. জৈনধর্মে মহাব্রত কয়টি?

A) তিনটি
B) চারটি
C) পাঁচটি
D) আটটি

সঠিক উত্তর: C) পাঁচটি

১০. নিচের কোনটি জৈনধর্মের পাঁচটি ব্রতের অন্তর্ভুক্ত?

A) অহিংসা
B) সত্য
C) অস্তেয়
D) উপরের সবকটি

সঠিক উত্তর: D) উপরের সবকটি

১১. জৈনধর্মে সত্য ব্রতের অর্থ কী?

A) সত্য কথা বলা
B) সম্পদ অর্জন
C) উপবাস করা
D) ধ্যান করা

সঠিক উত্তর: A) সত্য কথা বলা

১২. অস্তেয় বলতে কী বোঝায়?

A) চুরি না করা
B) মিথ্যা বলা
C) হিংসা করা
D) অতিরিক্ত সঞ্চয় করা

সঠিক উত্তর: A) চুরি না করা

১৩. অপরিগ্রহ বলতে কী বোঝায়?

A) অতিরিক্ত সম্পত্তি ও আসক্তি পরিহার
B) সম্পদ বৃদ্ধি
C) যজ্ঞ করা
D) ইন্দ্রিয়সুখ ভোগ

সঠিক উত্তর: A) অতিরিক্ত সম্পত্তি ও আসক্তি পরিহার

১৪. ব্রহ্মচর্য কোনটির অন্তর্ভুক্ত?

A) জৈনধর্মের পাঁচটি ব্রত
B) পুরুষার্থের চারটি লক্ষ্য
C) বৌদ্ধ অষ্টাঙ্গিক মার্গ
D) ন্যায়দর্শনের প্রমাণ

সঠিক উত্তর: A) জৈনধর্মের পাঁচটি ব্রত

১৫. জৈন নীতিতত্ত্বে অহিংসার অর্থ কী?

A) জীবের প্রতি হিংসা না করা
B) কেবল মানুষের প্রতি সদয় হওয়া
C) সম্পদ ত্যাগ করা
D) কেবল উপবাস করা

সঠিক উত্তর: A) জীবের প্রতি হিংসা না করা

১৬. জৈন দর্শনে মুক্তিকে কী বলা হয়?

A) নির্বাণ বা মোক্ষ
B) অর্থ
C) কাম
D) যজ্ঞ

সঠিক উত্তর: A) নির্বাণ বা মোক্ষ

১৭. জৈন দর্শনে কর্ম কীসের সঙ্গে সম্পর্কিত?

A) আত্মার বন্ধন
B) কেবল সম্পদ অর্জন
C) ঈশ্বরের সৃষ্টি
D) রাজনৈতিক ক্ষমতা

সঠিক উত্তর: A) আত্মার বন্ধন

১৮. জৈন দর্শনে মোক্ষলাভের জন্য কী প্রয়োজন?

A) ত্রিরত্নের অনুসরণ
B) কেবল সম্পদ অর্জন
C) কেবল যজ্ঞ
D) ইন্দ্রিয়সুখ বৃদ্ধি

সঠিক উত্তর: A) ত্রিরত্নের অনুসরণ

১৯. জৈন দর্শনে অনেকান্তবাদ কী বোঝায়?

A) বাস্তবতার বহুমুখিতা
B) একমাত্র ঈশ্বরের অস্তিত্ব
C) কেবল ইন্দ্রিয়জ্ঞান
D) বস্তুবাদ

সঠিক উত্তর: A) বাস্তবতার বহুমুখিতা

২০. জৈন দর্শনে স্যাদ্বাদ কোন ধারণার সঙ্গে সম্পর্কিত?

A) শর্তসাপেক্ষ বক্তব্য
B) নিঃশর্ত একমাত্র সত্য
C) যজ্ঞ
D) ভোগবাদ

সঠিক উত্তর: A) শর্তসাপেক্ষ বক্তব্য

২১. জৈন দর্শনে জীব বলতে কী বোঝায়?

A) চেতনাসম্পন্ন সত্তা
B) অচেতন পদার্থ
C) কেবল শরীর
D) কেবল সম্পদ

সঠিক উত্তর: A) চেতনাসম্পন্ন সত্তা

২২. জৈন দর্শনে অজীব বলতে কী বোঝায়?

A) চেতনাহীন পদার্থ
B) আত্মা
C) জীবাত্মা
D) মুক্ত আত্মা

সঠিক উত্তর: A) চেতনাহীন পদার্থ

২৩. জৈন নীতিতত্ত্বে তপস্যার প্রধান উদ্দেশ্য কী?

A) কর্মবন্ধন হ্রাস ও আত্মশুদ্ধি
B) সম্পদ বৃদ্ধি
C) সামাজিক ক্ষমতা
D) ইন্দ্রিয়সুখ বৃদ্ধি

সঠিক উত্তর: A) কর্মবন্ধন হ্রাস ও আত্মশুদ্ধি

২৪. জৈনধর্মের দুটি প্রধান সম্প্রদায় কোনগুলি?

A) দিগম্বর ও শ্বেতাম্বর
B) হীনযান ও মহাযান
C) শৈব ও বৈষ্ণব
D) সাংখ্য ও যোগ

সঠিক উত্তর: A) দিগম্বর ও শ্বেতাম্বর

২৫. জৈন নীতিতত্ত্বের চূড়ান্ত লক্ষ্য কী?

A) মোক্ষলাভ
B) অর্থলাভ
C) রাজনৈতিক ক্ষমতা
D) ইন্দ্রিয়সুখ

সঠিক উত্তর: A) মোক্ষলাভ

১। যোগ দর্শন মতে, হিংসা কী ?
উঃ- ভারতীয় আস্তিক দর্শন সম্প্রদায়গুলির মতে, অন্যতম হল যোগ দর্শন। যোগ দর্শনে চিত্তবৃত্তি নিরোধের যে আটটি উপায়ের কথা বলা হয়েছে তার একটি হল যম। যম ব্রতের জন্য হিংসা বর্জন করা প্রয়োজন। যোগ মতে কায়িক, বাচিক ও মানসিক সমস্ত প্রকার কাজে অপরকে বাধা দান করা হল হিংসা।

২। যোগ মতে, হিংসা কয় প্রকার ও কী কী ?
উঃ- যোগ মতে, কায়িক, বাচিক ও মানসিক সমস্ত প্রকার কাজে অপরকে ব্যথাদান করা হল হিংসা। এই হিংসা তিন প্রকার এবং তা হল কায়িক হিংসা, বাচিক হিংসা ও মানসিক হিংসাদ।

৩। যোগ মতে, কায়িক হিংসা কী ?
উঃ- যোগ মতে, কৈবল্য লাভের জন্য হিংসা থেকে বিরত থাকা প্রয়োজন। তাদের মতে, তিনপ্রকার হিংসার মধ্যে অন্যতম হল কায়িক হিংসা। কোনো প্রাণীকে হত্যা করা, আঘাত করা, ইত্যাদি হল কায়িক হিংসা।

৪। যোগ মতে, বাচিক হিংসা কী?
উঃ- যোগ নীতিতত্ত্ব অনুযায়ী কৈবল্য লাভের জন্য সমস্ত রকম হিংসা থেকে বিরত থাকা প্রয়োজন। তাদের মতে, তিনপ্রকার হিংসার মধ্যে একটি হল বাচিক হিংসা। অপরকে কটু কথা বলা, তিরস্কার করা ইত্যাদি হল বাচিক হিংসা।

৫ । যোগ মতে, মানসিক হিংসা কী ?
উঃ- যোগ নীতিতত্ত্ব অনুযায়ী কৈবল্যলাভের জন্য হিংসা পরিত্যাগ করা প্রয়োজন। তাদের মতে, তিনপ্রকার হিংসার মধ্যে অন্যতম একটি হল মানসিক হিংসা। মনে মনে কারোর অনিষ্ট চিন্তা করা হল মানসিক হিংসা।

৬। যোগ মতে, অহিংসা কী ?
উঃ- যোগ নীতিতত্ত্ব অনুযায়ী চিত্তবৃত্তি নিরোধের জন্য আটটি উপায় অবলম্বন করা প্রয়োজন। এই আটটি উপায়ের মধ্যে প্রথমটি হল যম। যমের একটি অঙ্গ হল অহিংসা। যোগ মতে, কায়িক, বাচিক ও মানসিক সমস্ত প্রকার কাজে অপরকে ব্যথা দান থেকে বিরত থাকা হল অহিংসা ।

৭। যোগ নীতিতত্ত্ব অনুযায়ী যম কী ?
উঃ- যোগ নীতিতত্ত্ব অনুযায়ী চিত্ত বৃত্তি নিরোধের আটটি উপায়ের মধ্যে একটি হল যম। এই নীতিতত্ত্ব অনুযায়ী অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহকে একসঙ্গে যম বলা হয়।

৮। শৌচ কী ?
উঃ- যোগ নীতিতত্ত্বে নির্দেশিত নিয়মের অন্তর্গত একটি ক্রিয়া হল শৌচ। বাহ্য ও অন্তর ভেদে শৌচ দুই প্রকার। গোময় জল প্রভৃতির দ্বারা বাহ্য শৌচ সাধন করা যায়। সংযমাদির দ্বারা আভ্যন্তরীন শৌচ সাধিত হয়।

৯। সন্তোষ কী ?
উঃ- যোগ নীতিতত্ত্বে নির্দেশিত নিয়মের অন্তর্গত একটি ক্রিয়া হল সন্তোষ। অনায়াস লব্ধ দ্রব্যে পরিতুষ্ট থাকার নাম হল সন্তোষ। বহুবিধ ভোগ্য দ্রব্য আমাদের আকাঙ্ক্ষাকে তীব্র করে। ফলে যোগ সাধন বিঘ্নিত হয়। তাই সন্তোষ দ্বারা চিত্তকে সন্তুষ্ট ও প্রক্ষোভশূণ্য শান্ত রাখতে হয়।

১০। তপস্যা কী ?
উঃ- যোগ নীতিতত্ত্বে নির্দেশিত অষ্টাঙ্গযোগের একটি হল নিয়ম। নিয়মের একটি ক্রিয়া হল তপস্যা। শরীর ও মনের দৃঢ়তা বৃদ্ধি এবং মহাব্রত উদ্যাপনের শক্তি বৃদ্ধি করা হল তপস্যা। অধ্যয়নাদি দুরুহ কাজে দৃঢ়চিত্ত থাকা হল তপস্যা।

১১। স্বাধ্যায় কী ?
উঃ- যোগ নীতিতত্ত্বে নিরোধের জন্য অষ্টাঙ্গযোগের নির্দেশ দেওয়া হয়েছে। এই অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় অঙ্গটি হল নিয়ম। নিয়মের অন্তর্গত একটি ক্রিয়া হল স্বাধ্যায়। মোক্ষ শাস্ত্র ও বেদাদি অধ্যয়ন এবং ঈশ্বর বাচক মন্ত্র জঙ্কে স্বাধ্যায় বলা হয়।

১২। ঈশ্বর প্রণিধান কী?
উঃ- যোগ নীতিতত্ত্বে নির্দেশিত অষ্টাঙ্গযোগের দ্বিতীয় অঙ্গটি হল নিয়ম। নিয়মের অন্তর্গত সর্বশেষ ক্রিয়াটি হল ঈশ্বর প্রণিধান। ঈশ্বরের স্মরণ, মনন এবং ঈশ্বরের আত্মসমর্পণ হল ঈশ্বর প্রণিধান।

১. যোগদর্শনের প্রবর্তক হিসেবে কাকে গণ্য করা হয়?

A) কপিল
B) পতঞ্জলি
C) গৌতম
D) কণাদ

সঠিক উত্তর: B) পতঞ্জলি

২. যোগদর্শনের মূল গ্রন্থের নাম কী?

A) যোগসূত্র
B) ন্যায়সূত্র
C) ব্রহ্মসূত্র
D) বৈশেষিকসূত্র

সঠিক উত্তর: A) যোগসূত্র

৩. পতঞ্জলির যোগদর্শনে যোগের সংজ্ঞা কী?

A) চিত্তবৃত্তির নিরোধ
B) ইন্দ্রিয়সুখের বৃদ্ধি
C) সম্পদ অর্জন
D) যজ্ঞ সম্পাদন

সঠিক উত্তর: A) চিত্তবৃত্তির নিরোধ

৪. “যোগশ্চিত্তবৃত্তিনিরোধঃ”—এই সংজ্ঞাটি কোন গ্রন্থে পাওয়া যায়?

A) গীতায়
B) যোগসূত্রে
C) ন্যায়সূত্রে
D) উপনিষদে

সঠিক উত্তর: B) যোগসূত্রে

৫. যোগদর্শনে যম কয়টি?

A) তিনটি
B) চারটি
C) পাঁচটি
D) ছয়টি

সঠিক উত্তর: C) পাঁচটি

৬. যোগদর্শনে নিয়ম কয়টি?

A) চারটি
B) পাঁচটি
C) ছয়টি
D) আটটি

সঠিক উত্তর: B) পাঁচটি

৭. অষ্টাঙ্গ যোগের অঙ্গ কয়টি?

A) পাঁচটি
B) ছয়টি
C) সাতটি
D) আটটি

সঠিক উত্তর: D) আটটি

৮. নিচের কোনটি যমের অন্তর্ভুক্ত?

A) শৌচ
B) সন্তোষ
C) অহিংসা
D) স্বাধ্যায়

সঠিক উত্তর: C) অহিংসা

৯. নিচের কোনটি নিয়মের অন্তর্ভুক্ত?

A) সত্য
B) অস্তেয়
C) অপরিগ্রহ
D) সন্তোষ

সঠিক উত্তর: D) সন্তোষ

১০. যোগদর্শনে অহিংসা বলতে কী বোঝায়?

A) কাউকে কষ্ট না দেওয়া
B) সম্পদ ত্যাগ করা
C) ধ্যান করা
D) উপবাস করা

সঠিক উত্তর: A) কাউকে কষ্ট না দেওয়া

১১. সত্য কোনটির অন্তর্ভুক্ত?

A) নিয়ম
B) যম
C) আসন
D) প্রাণায়াম

সঠিক উত্তর: B) যম

১২. অস্তেয় শব্দের অর্থ কী?

A) সত্য বলা
B) চুরি না করা
C) শুদ্ধ থাকা
D) ধ্যান করা

সঠিক উত্তর: B) চুরি না করা

১৩. ব্রহ্মচর্য কোনটির অন্তর্ভুক্ত?

A) যম
B) নিয়ম
C) আসন
D) সমাধি

সঠিক উত্তর: A) যম

১৪. অপরিগ্রহ বলতে কী বোঝায়?

A) অতিরিক্ত সঞ্চয় ও গ্রহণ থেকে বিরত থাকা
B) সত্য কথা বলা
C) শরীরচর্চা করা
D) ধ্যান করা

সঠিক উত্তর: A) অতিরিক্ত সঞ্চয় ও গ্রহণ থেকে বিরত থাকা

১৫. শৌচ কোনটির অন্তর্ভুক্ত?

A) যম
B) নিয়ম
C) ধারণা
D) প্রত্যাহার

সঠিক উত্তর: B) নিয়ম

১৬. স্বাধ্যায়ের অর্থ কী?

A) আত্মসমীক্ষা ও শাস্ত্র অধ্যয়ন
B) সম্পদ অর্জন
C) অন্যকে শাস্তি দেওয়া
D) ইন্দ্রিয়সুখ ভোগ

সঠিক উত্তর: A) আত্মসমীক্ষা ও শাস্ত্র অধ্যয়ন

১৭. অষ্টাঙ্গ যোগের তৃতীয় অঙ্গ কোনটি?

A) যম
B) নিয়ম
C) আসন
D) প্রাণায়াম

সঠিক উত্তর: C) আসন

১৮. প্রাণায়াম বলতে কী বোঝায়?

A) শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ
B) সম্পদ অর্জন
C) নৈতিক বিচার
D) ইন্দ্রিয়সুখ

সঠিক উত্তর: A) শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ

১৯. প্রত্যাহার বলতে কী বোঝায়?

A) ইন্দ্রিয়কে বিষয় থেকে ফিরিয়ে আনা
B) সত্য কথা বলা
C) শরীরকে স্থির রাখা
D) সম্পদ ত্যাগ করা

সঠিক উত্তর: A) ইন্দ্রিয়কে বিষয় থেকে ফিরিয়ে আনা

২০. ধারণা বলতে কী বোঝায়?

A) মনকে নির্দিষ্ট বিষয়ে স্থির করা
B) শ্বাস নিয়ন্ত্রণ
C) শরীর শুদ্ধ করা
D) ইন্দ্রিয়সুখ ভোগ

সঠিক উত্তর: A) মনকে নির্দিষ্ট বিষয়ে স্থির করা

২১. ধ্যান কী?

A) মনোযোগের ধারাবাহিক প্রবাহ
B) সম্পদ অর্জন
C) শারীরিক ব্যায়াম
D) নৈতিক বিধান

সঠিক উত্তর: A) মনোযোগের ধারাবাহিক প্রবাহ

২২. অষ্টাঙ্গ যোগের শেষ অঙ্গ কোনটি?

A) ধারণা
B) ধ্যান
C) সমাধি
D) প্রাণায়াম

সঠিক উত্তর: C) সমাধি

২৩. যোগদর্শনের প্রধান লক্ষ্য কী?

A) অর্থ উপার্জন
B) চিত্তবৃত্তির নিরোধ ও কৈবল্যলাভ
C) সামাজিক প্রতিষ্ঠা
D) ইন্দ্রিয়সুখ বৃদ্ধি

সঠিক উত্তর: B) চিত্তবৃত্তির নিরোধ ও কৈবল্যলাভ

২৪. যোগদর্শন কোন দর্শনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত?

A) সাংখ্যদর্শন
B) চার্বাকদর্শন
C) বৌদ্ধদর্শন
D) জৈনদর্শন

সঠিক উত্তর: A) সাংখ্যদর্শন

২৫. যোগদর্শনের নীতিতত্ত্বে যম ও নিয়মের প্রধান ভূমিকা কী?

A) নৈতিক জীবন ও আত্মসংযম গড়ে তোলা
B) সম্পদ বৃদ্ধি করা
C) রাজনৈতিক ক্ষমতা অর্জন
D) ইন্দ্রিয়সুখ বৃদ্ধি করা

সঠিক উত্তর: A) নৈতিক জীবন ও আত্মসংযম গড়ে তোলা

1. পুরুষার্থ কী?
উঃ:- পুরুষার্থ হল মানুষের নৈতিক জীবনের পরম লক্ষ্য। পুরুষ যে আদর্শ মুখ্যত বা গৌণত মূল্যবান মনে করে সচেতনভাবে অনুসরণ করে এবং সাধনার দ্বারা সিদ্ধ করার চেষ্টা করে, তা হল পুরুষার্থ। ভারতীয় নীতিতত্ত্বে প্রধানত চারটি পুরুষার্থের পরিচয় পাওয়া যায়, এগুলি হল ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ ।

2. মোক্ষ বলতে কী বোঝায়?
উঃ:- প্রায় সব ভারতীয় নৈতিক দর্শনে মোক্ষকে পরম পুরুষার্থ বলে মনে করা হয়। মোক্ষ হল সংসার জীবনে আবর্তিত মানুষের সংসারের আবর্ত থেকে মুক্ত হয়ে দুঃখের হাত থেকে আত্যন্তিক নিষ্কৃতি লাভ। বিভিন্ন দর্শনে মোক্ষ লাভের বিভিন্ন পথের নির্দেশ দেওয়া হয়েছে।

3. চার্বাক মতে পুরুষার্থ কী কী
উঃ:- নাস্তিক চার্বাকগন তাদের নীতি তত্ত্বে দুই টি পুরুষার্থ স্বীকার করেন, যা হলো অর্থ ও কাম ।

4. ভারতীয় নীতি দর্শনে মোক্ষ কয় প্রকার ও কী কী?
উঃ:- কোনো কোনো ভারতীয় নীতিতত্ত্বে দুই প্রকার মোক্ষ স্বীকার করা হয়, যা হল জীবন মুক্তি এবং বিদেহ মুক্তি।

5. চতুবর্গ কি.?
উঃ:- ভারতীয় নীতিতত্ত্ব অনুযায়ী পুরুষ যা মূল্যবান মনে করে সাধনার দ্বারা লাভ করতে চায় তা হল পুরুষার্থ। ভারতীয় নৈতিক দর্শনে মোট পাঁচটি পুরুষার্থের পরিচয় পাওয়া যায়। এই পাঁচটি পুরুষার্থ হল-ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ও ভক্তি। এই পাঁচটি পুরুষার্থের মধ্যে প্রথম চারটি অর্থাৎ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষকে একসঙ্গে চতুর্বর্গ বলা হয়।

6. মুগ্ধ-পুরুষার্থ কোনটি ?
উঃ:- ভারতীয় নীতিতত্ত্ব অনুযায়ী পুরুষ যা মূল্যবান মনে করে সাধনার দ্বারা লাভ করতে চায় তা হল পুরুষার্থ। ভারতীয় নৈতিক দর্শনে মোট পাঁচটি পুরুষার্থের পরিচয় পাওয়া যায়। এই পাঁচটি পুরুষার্থ হল-ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ও ভক্তি। কেননা, অন্যান্যগুলি মোক্ষের সহায়করূপে পুরুষার্থ

7. ভারতীয় নীতিতত্ত্ব অনুযায়ী মোক্ষলাভের পথগুলি কী কী?
উঃ:- ভারতীয় দর্শনে মানুষের পুরুষার্থ লাভের পথের নির্দেশ দেওয়া হয়। ভারতীয় দর্শনের যে পাঁচটি পুরুষার্থের সন্ধান পাওয়া যায় সেগুলির মধ্যে সর্বোচ্চ টি হলো মোক্ষ। এই পথগুলি হলো- জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ এবং রাজযোগ।

১. ভারতীয় দর্শনে পুরুষার্থ কয়টি?

A) দুটি
B) তিনটি
C) চারটি
D) পাঁচটি

সঠিক উত্তর: C) চারটি

২. পুরুষার্থগুলির মধ্যে প্রথমটি কী?

A) অর্থ
B) ধর্ম
C) কাম
D) মোক্ষ

সঠিক উত্তর: B) ধর্ম

৩. পুরুষার্থের দ্বিতীয়টি কী?

A) অর্থ
B) মোক্ষ
C) কাম
D) ধর্ম

সঠিক উত্তর: A) অর্থ

৪. পুরুষার্থের তৃতীয়টি কী?

A) মোক্ষ
B) ধর্ম
C) কাম
D) অর্থ

সঠিক উত্তর: C) কাম

৫. পুরুষার্থের চতুর্থটি কী?

A) অর্থ
B) কাম
C) ধর্ম
D) মোক্ষ

সঠিক উত্তর: D) মোক্ষ

৬. পুরুষার্থ বলতে কী বোঝায়?

A) জীবনের লক্ষ্য
B) জীবনের বাধা
C) সামাজিক প্রথা
D) রাজনৈতিক অধিকার

সঠিক উত্তর: A) জীবনের লক্ষ্য

৭. ধর্ম বলতে প্রধানত কী বোঝায়?

A) সম্পদ অর্জন
B) নৈতিক কর্তব্য ও ন্যায়সংগত আচরণ
C) ইন্দ্রিয়সুখ
D) মুক্তি

সঠিক উত্তর: B) নৈতিক কর্তব্য ও ন্যায়সংগত আচরণ

৮. অর্থ পুরুষার্থের মূল উদ্দেশ্য কী?

A) মুক্তিলাভ
B) সম্পদ ও জীবিকা অর্জন
C) ইন্দ্রিয়সুখ
D) ত্যাগ

সঠিক উত্তর: B) সম্পদ ও জীবিকা অর্জন

৯. কাম পুরুষার্থের অর্থ কী?

A) ইচ্ছা ও আকাঙ্ক্ষার পূরণ
B) সম্পদ অর্জন
C) নৈতিক কর্তব্য
D) জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্তি

সঠিক উত্তর: A) ইচ্ছা ও আকাঙ্ক্ষার পূরণ

১০. মোক্ষ বলতে কী বোঝায়?

A) সম্পদ অর্জন
B) সামাজিক প্রতিষ্ঠা
C) বন্ধন থেকে মুক্তি
D) ইন্দ্রিয়সুখ

সঠিক উত্তর: C) বন্ধন থেকে মুক্তি

১১. কোনটি পুরুষার্থের অন্তর্ভুক্ত নয়?

A) ধর্ম
B) অর্থ
C) যজ্ঞ
D) মোক্ষ

সঠিক উত্তর: C) যজ্ঞ

১২. পুরুষার্থের ধারণাটি কোন দর্শন-ঐতিহ্যের সঙ্গে বিশেষভাবে যুক্ত?

A) ভারতীয় দর্শন
B) কেবল গ্রিক দর্শন
C) কেবল আধুনিক পাশ্চাত্য দর্শন
D) কেবল চীনা দর্শন

সঠিক উত্তর: A) ভারতীয় দর্শন

১৩. ধর্ম ও অর্থের মধ্যে কোন সম্পর্কটি কাম্য?

A) অর্থ অর্জনে সব উপায় গ্রহণযোগ্য
B) অর্থ অর্জন ধর্মসম্মত হওয়া উচিত
C) ধর্মের কোনো প্রয়োজন নেই
D) অর্থ সর্বদা ত্যাগ করতে হবে

সঠিক উত্তর: B) অর্থ অর্জন ধর্মসম্মত হওয়া উচিত

১৪. কাম পুরুষার্থের সঙ্গে কোনটি সবচেয়ে বেশি সম্পর্কিত?

A) আকাঙ্ক্ষা ও আনন্দ
B) মুক্তি
C) কর্তব্য
D) সম্পদ

সঠিক উত্তর: A) আকাঙ্ক্ষা ও আনন্দ

১৫. মোক্ষের সঙ্গে কোন ধারণাটি সম্পর্কিত?

A) ইন্দ্রিয়ভোগ
B) অর্থ উপার্জন
C) মুক্তি
D) সামাজিক মর্যাদা

সঠিক উত্তর: C) মুক্তি

১৬. ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ—এই চারটির সমষ্টিকে কী বলে?

A) ত্রিবর্গ
B) চতুর্বর্গ বা চতুর্বিধ পুরুষার্থ
C) ত্রিরত্ন
D) পঞ্চশীল

সঠিক উত্তর: B) চতুর্বর্গ বা চতুর্বিধ পুরুষার্থ

১৭. অর্থ ও কামকে কীভাবে পরিচালিত করা উচিত?

A) ধর্মের নির্দেশনা মেনে
B) যেকোনো উপায়ে
C) নৈতিকতা বাদ দিয়ে
D) কেবল ব্যক্তিগত স্বার্থে

সঠিক উত্তর: A) ধর্মের নির্দেশনা মেনে

১৮. পুরুষার্থের মধ্যে কোনটি পরম আধ্যাত্মিক মুক্তির লক্ষ্য হিসেবে বিবেচিত?

A) ধর্ম
B) অর্থ
C) কাম
D) মোক্ষ

সঠিক উত্তর: D) মোক্ষ

১৯. ধর্ম, অর্থ ও কাম—এই তিনটি একত্রে কী নামে পরিচিত?

A) ত্রিবর্গ
B) চতুর্বর্গ
C) পঞ্চবর্গ
D) ত্রিরত্ন

সঠিক উত্তর: A) ত্রিবর্গ

২০. পুরুষার্থের ধারণা মানুষের জীবনে কী নির্দেশ করে?

A) কেবল অর্থ উপার্জন
B) কেবল ইন্দ্রিয়সুখ
C) জীবনের বিভিন্ন লক্ষ্য ও তাদের সুশৃঙ্খল সাধনা
D) কেবল সামাজিক ক্ষমতা

সঠিক উত্তর: C) জীবনের বিভিন্ন লক্ষ্য ও তাদের সুশৃঙ্খল সাধনা

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *