দর্শনের স্বরূপ
দর্শন হলো জ্ঞান, সত্য, নৈতিকতা এবং মানবজীবনের মৌলিক প্রশ্নগুলির গভীর অনুসন্ধান। এটি মানুষকে যুক্তি, বিচার ও সমালোচনামূলক চিন্তার মাধ্যমে জীবন ও জগতকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপলব্ধি করতে সাহায্য করে। প্রাচীনকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত দর্শন মানবচিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।এই অধ্যায়ে দর্শনের প্রকৃত অর্থ, স্বরূপ, উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং মানবজীবনে এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। দর্শনের মাধ্যমে মানুষ কেবল তথ্য অর্জন করে না, বরং সত্য ও বাস্তবতার গভীর উপলব্ধি লাভ করে। তাই দর্শনকে মানবজীবনের জ্ঞান, প্রজ্ঞা ও আত্মবিকাশের অন্যতম শ্রেষ্ঠ পথ হিসেবে বিবেচনা করা হয়।
এই অধ্যায়ে দর্শনের প্রকৃত অর্থ, স্বরূপ, উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং মানবজীবনে এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। দর্শনের মাধ্যমে মানুষ কেবল তথ্য অর্জন করে না, বরং সত্য ও বাস্তবতার গভীর উপলব্ধি লাভ করে। তাই দর্শনকে মানবজীবনের জ্ঞান, প্রজ্ঞা ও আত্মবিকাশের অন্যতম শ্রেষ্ঠ পথ হিসেবে বিবেচনা করা হয়।
দর্শনের স্বরূপ

“উপনিষদ” অংশের আলোচনা ।
আপাত দৃষ্টিতে দর্শন এবং Philosophy শব্দ দুটি সমার্থক বা একই অর্থে বলে মনে হলেও প্রকৃতপক্ষে “দর্শন” এবং “Philosophy” এর বুৎপত্তিগত অর্থ সম্পূর্ণরূপে ভিন্ন হয়ে থাকে । ‘দর্শন’ শব্দটি সংস্কৃত ‘দৃশ্য’ ধাতুর সঙ্গে ‘অনট্’ প্রত্যয় যুক্ত হয়ে নিষ্পন্ন হয়েছে কাজেই “দর্শন” শব্দটির বুৎপত্তিগত অর্থ হলো “সত্যকে জানা এবং উপলব্ধি করা।” অন্যদিকে Philosophy শব্দটি গ্রিক ভাষা থেকে গৃহীত হয়েছে এই “Philosophy” শব্দটিকে বিশ্লেষণ করলে দুটি শব্দ পাওয়া যায় যথা ‘Philos’ এবং ‘Sophia’ । এখানে ‘Philos’ শব্দের অর্থ “ভালোবাসা বা অনুরাগ” এবং ‘Sophia’ শব্দের অর্থ “জ্ঞান”। কাজেই “Philosophy” শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো “জ্ঞানের প্রতি অনুরাগ”
