| | | | | |

দর্শনের স্বরূপ – দর্শন শব্দের অর্থ

📖 একাদশ শ্রেণি, (উচ্চমাধ্যমিক) ও B.A. 1-st Semester শিক্ষার্থীদের জন্য এই আলোচনা অধ্যায়টি সহজভাবে বোঝার এবং পরীক্ষার প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে।

মানুষের জীবনে এমন কিছু প্রশ্ন রয়েছে, যার উত্তর জানার কৌতূহল প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। “আমি কে?”, “জীবনের উদ্দেশ্য কী?”, “সত্য কী?”, “জগৎ কীভাবে সৃষ্টি হয়েছে?”—এই ধরনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানের মধ্য দিয়েই দর্শনের জন্ম হয়েছে।

দর্শন কেবল একটি বিষয় নয়; এটি মানুষের চিন্তা, জ্ঞান, মূল্যবোধ এবং জীবনবোধের গভীর অনুসন্ধান। ভারতীয় ও পাশ্চাত্য উভয় দর্শনই মানুষের জীবন, জগৎ এবং সত্য সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে। ভারতীয় দর্শন যেখানে আত্মা, ব্রহ্ম এবং মোক্ষলাভের উপর গুরুত্ব আরোপ করে, সেখানে পাশ্চাত্য দর্শন যুক্তি, জ্ঞান এবং বাস্তবতার বিশ্লেষণকে অধিক গুরুত্ব দেয়।

দর্শনের স্বরূপ এই অধ্যায়ে আমরা দর্শনের প্রকৃত অর্থ, স্বরূপ, উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং মানবজীবনে এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি ভারতীয় ও পাশ্চাত্য দর্শনের মূল ভাবধারার সঙ্গে পরিচিত হয়ে বুঝতে চেষ্টা করব কেন দর্শনকে মানবচিন্তার সর্বোচ্চ ও সর্বাধিক বিস্তৃত বিদ্যা হিসেবে বিবেচনা করা হয়।

ইংরেজি ‘ ফিলসফি ‘ (Philosophy) শব্দটির প্রতিশব্দরূপে ‘ দর্শন ‘ শব্দটির ব্যবহার হয় ।
কিন্তু শব্দ দুটির অর্থ অভিন্ন নয় বুৎপত্তির দিক থেকে ‘ ফিলসফি ‘ শব্দের অর্থ ‘ জ্ঞানের প্রতি অনুরাগ ‘ , আর ‘ দর্শন ‘ শব্দের অর্থ ‘ সত্যদর্শন ‘ বা ‘ তত্ত্বদর্শন ‘ । যে সত্য বা তত্ত্ব সমগ্র বিশ্বে নিহিত, যার থেকে এই বিশ্বের চেতন – অচেতন সকল কিছুই উদ্ভূত, ভারতীয় দার্শনিক সেই পরম সত্যকে দেখতে চান, উপলব্ধি করতে চান, জীবনে প্রতিষ্ঠিত করতে চান। ভারতীয় দর্শনে সত্যদর্শন বা সত্যকে জানাটাই লক্ষ্য নয়, সত্যকে জীবনে প্রতিষ্ঠিত করাই হলো আসল লক্ষ্য । এখানেই পাশ্চাত্যের ‘ ফিলসফির ‘ সঙ্গে ভারতীয় ‘ দর্শনের ‘ প্রধান পার্থক্য । পাশ্চাত্যে ‘ ফিলসফি ‘ চর্চার মূল লক্ষ্য জ্ঞানতৃষ্ণাকে চরিতার্থ করা; সেখানে মননের সঙ্গে আচরণের সমন্বয় সাধনের প্রচেষ্টা নেই। কিন্তু ভারতীয় দর্শনের লক্ষ্য নিছক সত্যচর্চা নয় – সত্যচর্যা ও তাতে যুক্ত হয়েছে। সত্যজ্ঞানের আলোকে আচরণকে নিয়ন্ত্রিত করা, চর্চাকে চর্যার সঙ্গে যুক্ত করা, বিচারের সঙ্গে আচারের সমন্বয় সাধন করাই ভারতীয় দর্শনের লক্ষ্য। ভারতীয় দর্শনে তাই মননের সঙ্গে আচরণের এক অপূর্ব সমন্বয় দেখা যায় । জীবনের সঙ্গে সম্পর্কচ্যুত জ্ঞানের কোনো সমর্থন ভারতীয় দর্শনে নেই। বিচার বুদ্ধি দিয়ে দার্শনিক যে সত্য আবিষ্কার করেন, তাকে জীবনে উপলব্ধি করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, শুরু হয় জীবনচর্যা। চিত্তের শুদ্ধি, ইন্দ্রিয়ের সংযম ও নৈতিক নিয়মের কঠোর অনুশাসনের মধ্য দিয়ে ভারতীয় দার্শনিক সত্যকে নিজ জীবনে প্রতিষ্ঠিত করে হন সত্যদ্রষ্টা ঋষি।

দর্শন ও Philosophy শব্দের অর্থ

আপাত দৃষ্টিতে দর্শন এবং Philosophy শব্দ দুটি সমার্থক বা একই অর্থে বলে মনে হলেও প্রকৃতপক্ষে “দর্শন” এবং “Philosophy” এর বুৎপত্তিগত অর্থ সম্পূর্ণরূপে ভিন্ন হয়ে থাকে । ‘দর্শন’ শব্দটি সংস্কৃত ‘দৃশ্য’ ধাতুর সঙ্গে ‘অনট্’ প্রত্যয় যুক্ত হয়ে নিষ্পন্ন হয়েছে কাজেই “দর্শন” শব্দটির বুৎপত্তিগত অর্থ হলো “সত্যকে জানা এবং উপলব্ধি করা।” অন্যদিকে Philosophy শব্দটি গ্রিক ভাষা থেকে গৃহীত হয়েছে এই “Philosophy” শব্দটিকে বিশ্লেষণ করলে দুটি শব্দ পাওয়া যায় যথা ‘Philos’ এবং ‘Sophia’ । এখানে ‘Philos’ শব্দের অর্থ “ভালোবাসা বা অনুরাগ” এবং ‘Sophia’ শব্দের অর্থ “জ্ঞান”। কাজেই “Philosophy” শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো “জ্ঞানের প্রতি অনুরাগ”

দর্শনের স্বরূপ এর ভূমিকা :-

দর্শন মানবজাতির প্রাচীনতম জ্ঞানচর্চাগুলির একটি।মানুষ যখন জীবন, জগৎ ও সত্য সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে, তখন দর্শনের উদ্ভব হয়। দর্শনের মূল লক্ষ্য হলো সত্য ও জ্ঞানের অনুসন্ধান।

ক) ভারতীয় অর্থ

“দর্শন” শব্দটি সংস্কৃত “দৃশ্” ধাতু থেকে এসেছে।

অর্থ: দেখা, উপলব্ধি করা বা সত্যকে প্রত্যক্ষ করা।

) পাশ্চাত্য অর্থ

Philosophy শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে।

Philos = ভালোবাসা & Sophia = শব্দের অর্থ জ্ঞান

দর্শন  শব্দের অর্থ
  • দর্শনের সংজ্ঞা ও উদ্দেশ্য:-
    1. দর্শন জগৎ, জীবন ও মানুষের প্রকৃত স্বরূপ অনুসন্ধান করে।
    2. সত্য, জ্ঞান, নীতি ও মূল্যবোধের ব্যাখ্যা প্রদান করে।
    3. মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে।

MCQ প্রশ্নাবলি : দর্শনের স্বরূপ – দর্শন শব্দের অর্থ

১. দর্শন শব্দের সাধারণ অর্থ কী?
A) শিক্ষা
B) জ্ঞান
C) দেখা
D) গবেষণা
উত্তর: C) দেখা

২. দর্শন শব্দের বুৎপত্তিগত অর্থ কী?
A) সত্য অনুসন্ধান
B) যার দ্বারা দেখা যায়
C) জ্ঞান অর্জন
D) চিন্তাশক্তি
উত্তর: B) যার দ্বারা দেখা যায়

৩. দর্শন শব্দটি কীভাবে উৎপত্তি হয়েছে?
A) দৃশ্ + অন
B) দৃশ্ + অনট্
C) দর্শ + অন
D) দৃশ + তব্য
উত্তর: B) দৃশ্ + অনট্

৪. ‘দৃশ্’ শব্দের অর্থ কী?
A) জানা
B) শোনা
C) দেখা
D) বোঝা
উত্তর: C) দেখা

৫. প্রত্যয় শব্দের অর্থ কী?
A) বিশ্বাস
B) অনুসর্গ
C) ধাতুর পরে যুক্ত অংশ
D) শব্দ
উত্তর: C) ধাতুর পরে যুক্ত অংশ

৬. দার্শনিক বলতে কী বোঝায়?
A) বিজ্ঞানী
B) জ্ঞানপিপাসু ব্যক্তি
C) দর্শনশাস্ত্রের অনুশীলনকারী ব্যক্তি
D) শিক্ষক
উত্তর: C) দর্শনশাস্ত্রের অনুশীলনকারী ব্যক্তি

৭. Philosophy শব্দের অর্থ কী?
A) জ্ঞানচর্চা
B) প্রজ্ঞার প্রতি অনুরাগ
C) শিক্ষা
D) নীতিবিদ্যা
উত্তর: B) প্রজ্ঞার প্রতি অনুরাগ

৮. Philos শব্দের অর্থ কী?
A) জ্ঞান
B) প্রজ্ঞা
C) ভালোবাসা বা অনুরাগ
D) সত্য
উত্তর: C) ভালোবাসা বা অনুরাগ

৯. Sophia শব্দের অর্থ কী?
A) শিক্ষা
B) জ্ঞান
C) বুদ্ধি
D) প্রজ্ঞা
উত্তর: D) প্রজ্ঞা

১০. সর্বপ্রথম ‘Philosopher’ শব্দটি কে ব্যবহার করেন?
A) সক্রেটিস
B) প্লেটো
C) পিথাগোরাস
D) এরিস্টটল
উত্তর: C) পিথাগোরাস

১১. পাশ্চাত্য দর্শনের আদি জনক কাকে বলা হয়?
A) প্লেটো
B) সক্রেটিস
C) এরিস্টটল
D) থেলিস
উত্তর: D) থেলিস

১২. ‘বেদ’ শব্দের অর্থ কী?
A) ধর্মগ্রন্থ
B) জ্ঞান
C) শিক্ষা
D) উপদেশ
উত্তর: B) জ্ঞান

S.A.Q প্রশ্নাবলি : দর্শনের স্বরূপ – দর্শন শব্দের অর্থ

১. ‘দর্শন’ বলতে সাধারণভাবে কী বোঝায়?
উত্তর: সাধারণ অর্থে দর্শন বলতে দেখা বা উপলব্ধি করাকে বোঝায়।

২. ‘দর্শন’ শব্দের ব্যুৎপত্তিগত তাৎপর্য কী?
উত্তর: যে জ্ঞানের মাধ্যমে কোনো বস্তুর প্রকৃত স্বরূপ উপলব্ধি করা যায়, তাকে দর্শন বলা হয়।

৩. ‘দর্শন’ শব্দের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লেখ।
উত্তর: ‘দর্শন’ শব্দটি সংস্কৃত ‘দৃশ্’ ধাতুর সঙ্গে ‘অনট্’ প্রত্যয় যোগে গঠিত হয়েছে।

৪. ‘দৃশ্’ ধাতুর অর্থ কী?
উত্তর: ‘দৃশ্’ ধাতুর অর্থ হলো দেখা বা প্রত্যক্ষ করা।

৫. ব্যাকরণে ‘প্রত্যয়’ বলতে কী বোঝায়?
উত্তর: ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনে সহায়তা করে যে অংশ, তাকে প্রত্যয় বলে।

৬. কাকে দার্শনিক বলা হয়?
উত্তর: যিনি সত্য, জ্ঞান ও জীবনের মৌলিক প্রশ্নসমূহ নিয়ে চিন্তা ও গবেষণা করেন, তাকে দার্শনিক বলা হয়।

৭. Philosophy শব্দটির তাৎপর্য কী?
উত্তর: Philosophy বলতে প্রজ্ঞা বা জ্ঞানের প্রতি গভীর অনুরাগকে বোঝায়।

৮. ‘Philos’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Philos’ শব্দের অর্থ ভালোবাসা, অনুরাগ বা প্রেম।

৯. ‘Sophia’ শব্দটি কী নির্দেশ করে?
উত্তর: ‘Sophia’ শব্দের অর্থ প্রজ্ঞা, জ্ঞান বা বিদ্যা।

১০. ‘Philosopher’ শব্দটির প্রথম ব্যবহারকারীর নাম লেখ।
উত্তর: প্রাচীন গ্রিক চিন্তাবিদ পিথাগোরাস সর্বপ্রথম ‘Philosopher’ শব্দটি ব্যবহার করেন।

১১. পাশ্চাত্য দর্শনের সূচনাকারী হিসেবে কাকে গণ্য করা হয়?
উত্তর: থেলিসকে পাশ্চাত্য দর্শনের সূচনাকারী বা আদি জনক হিসেবে গণ্য করা হয়।

  • সহযোগী কিছু বই

১. ভারতীয় দর্শন-প্রদ্যোত কুমার মন্ডল – প্রগ্রেসিভ পাবলিশার্স , কলকাতা

২. ভারতীয় দর্শন – সমরেন্দ্র ভট্টাচার্য-বুক সিন্ডিকেট প্রাইভেট লিমিটেড, কলকাতা


দর্শনের স্বরূপ, দর্শন ও Philosophy শব্দের সম্পর্ক, এদের সাধারণ অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ সম্পর্কে সঠিক ধারণা অর্জন করা দর্শনশাস্ত্র অধ্যয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অনেক শিক্ষার্থী এই বিষয়গুলো পড়ার সময় বিভিন্ন জটিলতা ও বিভ্রান্তির সম্মুখীন হয়। সেই কারণে ISP এই Website- (www.ispgurukul.com) এ এই অধ্যায়টি নিয়ে বিস্তারিত ও সুসংগঠিত আলোচনা করা হয়েছে, যেখানে দর্শনের প্রকৃত স্বরূপ, দর্শন ও Philosophy শব্দের মিল ও অমিল, তাদের উৎপত্তি, অর্থ এবং ব্যবহার সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তবে শুধুমাত্র লিখিত আলোচনা পড়ে অনেক সময় বিষয়ের গভীর তাৎপর্য সম্পূর্ণরূপে উপলব্ধি করা কঠিন হতে পারে। বিশেষ করে যারা সহজ ও সরল ভাষায় বিষয়টি বুঝতে চায়, তাদের জন্য দৃশ্য ও শ্রবণভিত্তিক শিক্ষণ পদ্ধতি অনেক বেশি কার্যকর।

এই উদ্দেশ্যকে সামনে রেখে বিষয়টির উপর একটি বিস্তারিত YouTube Video প্রস্তুত করা হয়েছে। ভিডিওটিতে দর্শনের স্বরূপ, Philosophy শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, দর্শন শব্দের প্রকৃত তাৎপর্য, ভারতীয় ও পাশ্চাত্য দার্শনিকদের দৃষ্টিভঙ্গি এবং দর্শনের মূল উদ্দেশ্য অত্যন্ত সহজ, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় আলোচনা করা হয়েছে। ফলে একজন শিক্ষার্থী খুব অল্প সময়ের মধ্যেই বিষয়টির মৌলিক ধারণা থেকে শুরু করে গভীরতর তাৎপর্য পর্যন্ত স্পষ্টভাবে বুঝতে সক্ষম হবে।

যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে অথবা দর্শন বিষয়ের প্রতি আগ্রহী, তাদের জন্য এই Video বিশেষভাবে সহায়ক হবে। কারণ এখানে শুধু সংজ্ঞা বা তাত্ত্বিক আলোচনা নয়, বরং বিষয়গুলোর অন্তর্নিহিত অর্থ ও বাস্তব গুরুত্বও উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। তাই উপরিউক্ত লিখিত আলোচনার পাশাপাশি নিচে দেওয়া Video-টি মনোযোগ সহকারে দেখলে দর্শন এবং Philosophy শব্দের অর্থ, তাদের পারস্পরিক সম্পর্ক এবং দর্শনের স্বরূপ সম্পর্কে যথার্থ, নির্ভুল ও পরিপূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব হবে। আশা করা যায়, এই Video আপনাদের অধ্যয়নকে আরও সহজ, আনন্দদায়ক এবং ফলপ্রসূ করে তুলবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *